বড়লেখায় ৬০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ।
মৌলভীবাজারের বড়লেখায় জনতা ব্যাংকের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরীর উদ্যোগে হতদরিদ্র ৬শ’ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্বলগুলো বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জনতা ব্যাংকের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী।
জনতা ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক পিযুষ কান্তি দাসের সভাপতিত্বে ও দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুব্রত কুমার দাস শিমুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- জনতা ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক বিএসসি শিক্ষক রনজিত কুমার দাস, সাবেক শিক্ষক সিনিয়র সাংবাদিক আব্দুর রব, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. জিয়াউর রহমান, মো. মহসিন মজুমদার, চম্পক কিশোর রায়, দক্ষিণভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান, সমাজসেবক ও যুবলীগ নেতা মহিউদ্দিন আহমদ আদনান, অলিদ আহমদ সেলিম, নাজিম উদ্দিন, সোহেল আহমদ প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




