আর্জেন্টিনার স্কালোনিকে টপকে সেরা কোচ ব্রাজিলের দিনিজ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ AM

আর্জেন্টিনার স্কালোনিকে টপকে সেরা কোচ ব্রাজিলের দিনিজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ১১:১০:৪১ AM

আর্জেন্টিনার স্কালোনিকে টপকে সেরা কোচ ব্রাজিলের দিনিজ

ছবি: সংগৃহীত


ব্রাজিল ভক্তদের ফার্নান্দো দিনিজকে নিয়ে অভিযোগ বেশ বড়। ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইপর্বে কোনোদিনই হারতে হয়নি সেলেসাওদের। দিনিজের অধীনেই তাদের অমন হারের মুখ দেখতে হয়েছে তাদের। টানা চার ম্যাচে জয়শুন্য ব্রাজিল। একইবছরে হারতে হয়েছে দুই মহাদেশীয় পরাশক্তি আর্জেন্টিনা এবং উরুগুয়ের কাছে।

সবমিলিয়ে ফার্নান্দো দিনিজ কিংবা ব্রাজিল কারোরই ২০২৩ সাল খুব বেশি ভাল কাটেনি। ব্রাজিল তাদের বছর শেষ করেছে মাত্র ৩৮ শতাংশ জয় নিয়ে। তবে এমন বছরেও মহাদেশের সেরা কোচের পুরস্কার ঠিকই জিতে নিয়েছেন দিনিজ। আর্জেন্টিনার লিওনেল স্কালোনি আর উরুগুয়ের মার্সেলো বিয়েলসাকে টপকে সেরা কোচ হয়েছেন তিনি।

ঐতিহ্য মেনে চলতি বছরেও মহাদেশের সেরা কোচ বাছাইয়ের জন্য সাংবাদিকদের জন্য ভোটের ব্যবস্থা করেছিল উরুগুয়ের সংবাদমাধ্যম এল পাইস। সেখানেই ২৫০ জন সাংবাদিকের ভোটে ২০২৩ সালে দক্ষিণ আমেরিকার সেরা কোচ নির্বাচিত হন ব্রাজিল এবং ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজ।

জরিপে প্রথম হওয়া দিনিজ  একাই পেয়েছেন ৪০ শতাংশ ভোট। মোট ১০১ ভোট পেয়েছেন তিনি। উরুগুয়ের আর্জেন্টাইন কোচ বিয়েলসা পেয়েছেন ৪৪ ভোট। আর আর্জেন্টিনার স্কালোনি পেয়েছেন ৩৪ ভোট। এছাড়াও আরও ১৪ জন কোচকে ভোট দিয়েছেন সাংবাদিকরা।

মূলত ব্রাজিলের ঘরোয়া লিগের দল ফ্লুমিনেন্সকে নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই সেরা কোচের সম্মাননা পেয়েছেন দিনিজ। দলকে মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপ কোপা লিবার্তোদেরেসের শিরোপা জিতিয়েছেন। নিয়ে গিয়েছেন ক্লাব বিশ্বকাপের ফাইনালেও। সেখানে অবশ্য হারতে হয়েছে তাকে।

এদিকে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব না পেলেও কোচ লিওনেল স্কালোনি জিতেছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এর সেরা বর্ষসেরা জাতীয় দলের কোচের পুরস্কার। আর্জেন্টাইন এই কোচ সারা বছরে কেবল একটি ম্যাচেই হারের মুখ দেখেছিলেন। প্রতিদ্বন্দ্বীতায় ১৮৫ পয়েন্ট পান স্কালোনি। পেছনে ফেলেছেন ১১২ পয়েন্ট পাওয়া ফ্রান্সের কোচ দিদিয়ের দেশামকে। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’