বাবার পক্ষে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন উম্মে ফারজানা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৫ PM

বাবার পক্ষে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন উম্মে ফারজানা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৪ ০৭:৪৯:২৬ AM

বাবার পক্ষে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন উম্মে ফারজানা

বাবার পক্ষে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন উম্মে ফারজানা। ছবি : জৈন্তা বার্তা


বাবার নির্বাচনী মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছয়বারের এমপি আব্দুস শহীদের পক্ষে নৌকার প্রচারণায় নেমেছেন তাঁর বড় মেয়ে উম্মে ফারজানা। বাবার পক্ষে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন উম্মে ফারজানা। কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় পুনরায় নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছেন তিনি। 


সড়জমিনে দেখা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গলের চা-বাগানেগুলোতে নির্বাচনী উঠান বৈঠকে বাবার পক্ষে ভোট চান ফারজানা। তিনি নারী ভোটারদের উদ্দেশে বলেন, মায়েদের ভোট উন্নয়নের পক্ষে হোক। নৌকা মানে শান্তি। নৌকা মানে উন্নতি। নৌকা মানেই ডিজিটাল বাংলাদেশ। আসুন নৌকায় ভোট দিয়ে দেশসেবার অংশীদার হই। দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করি।

স্থানীয়রা জানান, প্রতীক বরাদ্দের পর বাবার পক্ষে ভোট চাইতে শ্বশুরবাড়ি ঢাকা থেকে স্বামীকে নিয়ে শ্রীমঙ্গলে চলে আসেন এমপিকন্যা উম্মে ফারজানা। ২৫ ডিসেম্বরের পর থেকে নৌকার প্রতিটি উঠান বৈঠকে বক্তব্য দেন তিনি। পাশাপাশি প্রচারণাও চালাচ্ছেন।

কমলগঞ্জ-শ্রীমঙ্গলের আওয়ামী লীগের এক নেতা জানান, বাবার পক্ষে মেয়ের ভোট চাওয়া নতুন বিষয় নয়। তবে এটি এ আসনে নতুন ও প্রথম। উনি আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা পদে রয়েছেন। শিক্ষিত ও মার্জিত মেয়ের কথা ভোটাররাও মনোযোগ সহকারে শুনছেন। এতে লাভ হচ্ছে নৌকার।

আলাপকালে আব্দুস শহীদের কন্যা উম্মে ফারজানা বলেন, তিনি গত এক সপ্তাহে ১৫টি উঠান বৈঠকে উপস্থিত হয়ে ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সাড়াও পাচ্ছেন ব্যাপক। চা-বাগানেও প্রচারণা চালাচ্ছেন। আশা করছেন তাঁর বাবা বিপুল ভোটে জয়ী হবেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর