কমলগঞ্জে নৌকার উঠান বৈঠক।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির নৌকা প্রতীকের উঠান বৈঠন অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে নতুন ভোটারসহ ৫ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সোমবার (১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ৫নং ওয়ার্ডের আলেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর ছাদ আলী এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, এসময় তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগ নেতা পুষ্প, সাবেক পৌর কাউন্সিলর মোশাহীদ আলী, রাজনীতিবিদ ও সমাজ সেবক আব্দুল মতিন ছাত্রলীগ সভাপতি হামিম মাহমুদ জয় প্রমুখ।
নির্বাচনী এ উঠান বৈঠকে স্থানীয় পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা/জেএ




