মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৫ PM

মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০৫:০১:২০ AM

মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতিকী ছবি


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা হেনা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। হেনা বেগম ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে। 

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানাপুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে কুলাউড়া রেলওয়ে থানার এসআই জাহানারা বেগম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের একটি ইঞ্জিন নিয়ে কুলাউড়া থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক।

পৌনে ৯টার দিকে বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইনে ওই ইঞ্জিনের নিচে কাটা পড়েন হেনা। এতে তার দুহাত, মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসআই জাহানারা আরও জানান, ধারণা করা হচ্ছে, হেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর