‘কখনো বিশ্বকাপ খেলিনি, টেস্ট সিরিজই আমার বিশ্বকাপ’
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ AM

‘কখনো বিশ্বকাপ খেলিনি, টেস্ট সিরিজই আমার বিশ্বকাপ’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০৮:২২:৫১ AM

 ‘কখনো বিশ্বকাপ খেলিনি, টেস্ট সিরিজই আমার বিশ্বকাপ’

ছবি: সংগৃহীত


ডিন এলগারের নামের সঙ্গে সাদা পোশাকের একটা তকমা লেগে আছে। তাইতো লাল বলে দলের অন্যতম সেরা পারফর্মার হলেও সাদা বলের ক্রিকেটে জায়গা হয় না তার। প্রায় এক যুগের ক্যারিয়ারে ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন মাত্র ৮টি। অবশ্য নিজেকে টেস্ট ক্রিকেটার হিসেবে মেনে নিতে বিন্দু মাত্র আক্ষেপ নেই তার। এমনকি টেস্ট সিরিজ জয় তার জন্য বিশ্বকাপ জয়ের মতোই আনন্দের বলেও জানিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে এখন এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ইনিংস ব্যবধানে হারিয়েছে তারা। যেখানে বড় অবদান ছিল ডিন এলগারের। বড় সেঞ্চুরিতে দলকে বড় সংগ্রহ এনে দিতে ভূমিকা ছিল এই ওপেনারের।

এবার দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে জানালেন সিরিজ জয়ের স্বপ্নের কথা। তিনি বলেন, 'টেস্ট সিরিজ জয়কে হয়তো আপনি বড় করে দেখবেন না কারণ আপনার বিশ্বকাপ জেতার সুযোগ আছে। আমি কখনো বিশ্বকাপ খেলার সুযোগ পাইনি কিন্তু এটাই (টেস্ট সিরিজ জয়) আমার বিশ্বকাপ। এটা আমার জায়গা, যেখানে আমি জিততে চাই।'

প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪০৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। যেখানে ২৮৭ বলে ১৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন এলগার। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় পারফরম্যান্সটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, 'আমি শুধু জেতার জন্যই খেলি। পরিসংখ্যান নয়, ম্যাচ জেতা, সিরিজ জেতাই আসল ব্যাপার। এটিই সবচেয়ে বড় স্মৃতি যা আপনি আপনার দলের সাথে শেয়ার করতে পারেন।'

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক