বড়লেখায় গল্লাসাঙ্গন মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৬ PM

বড়লেখায় গল্লাসাঙ্গন মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৪ ১২:৫২:০৭ PM

বড়লেখায় গল্লাসাঙ্গন মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাহাদুরপুর ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে গল্লাসাঙ্গণ স্টেডিয়াম ফাউন্ডার মেম্বার্সের বাস্তবায়নে ও গল্লাসাঙ্গণ ক্রিকেট ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসময় আয়োজিত অনুষ্ঠানে আব্দুস শুক্কুরের সভাপতিত্বে তোফায়েল আহমদ স্বপন ও কবির হোসেন লিটনের যৌথ সঞ্চালনায় বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং সিলেটের আঞ্চলিক ভাষার নাট্যকার সায়েদ মোশাররফ (কটাই মিয়া)।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথি  ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক মাস্টার, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল।

এছাড়াও উপস্থিত ছিলেন স্টেডিয়ামের ভূমি দাতা প্রবাসী ফয়ছাল আহমদ, প্রবাসী হাবিবুর রহমান হাবিব, সেলিম উদ্দিন, সলমান আহমদ,গল্লাসাঙ্গন ক্রিকেট ক্লাবের সভাপতি রিপন আহমদ, সাধারন সম্পাদক আজাদুর রহমান সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। 

এম সি



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর