শ্রীমঙ্গলে তিন জুয়াড়ি গ্রেফতার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে তিন জুয়াড়ি গ্রেফতার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৪ ০৭:৪৫:৪৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে তিন জুয়াড়ি গ্রেফতার

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে নগদ টাকা ও জুয়া খেলার তাসসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।  

জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নির্দেশনায় এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় অন্যান্য অফিসারদের সহায়তায় গত ২ জানুয়ারি বিকেলে শ্রীমঙ্গল থানাধীন ফুলছড়ি গাংপাড় সাকিনে অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আসামীরা হলেন- ১. মো. লকন ২. মো. সালমান হোসেন, মো. ইকবাল মিয়া (২৮)তারা সবাই শ্রীমঙ্গল উপজেরার উত্তর উত্তরসুর এলাকার বাসিন্দা।

এম সি



শীর্ষ সংবাদ: