ছবি: নিজস্ব
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সাদিকুর রহমান সামুর বাবা ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর বড় ভাই মো. আব্দুস শহীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ পৌর এলাকার পানিশালা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও ২ নাতিসহ আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সন্ধ্যা ৬টায় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাদিকুর রহমান সামুর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
এম সি




