‘আমরা আশাবাদী মাশরাফি সিলেটের হয়ে খেলবে’
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ AM

‘আমরা আশাবাদী মাশরাফি সিলেটের হয়ে খেলবে’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০৮:০৩:৫৫ AM

‘আমরা আশাবাদী মাশরাফি সিলেটের হয়ে খেলবে’

ফাইল ছবি


বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাঁটুতে চোটের খবর পুরোনো। জাতীয় সংসদ নির্বাচনের পর তার হাঁটুতে অপরারেশন করানোর কথা শোনা গিয়েছিল। আর তেমনটা হলে তিনি আসন্ন বিপিএলে খেলবেন না। তবে যাই হোক না কেন, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহ’র বিশ্বাস– মাশরাফি এবারের আসরেও খেলবেন।

দলটির অধিনায়কের ম্যাচ খেলা নিয়ে সবশেষ আপডেট নিয়ে জানতে চাওয়া হয় রাজিনের কাছে। জবাবে তিনি বলেন, ‘মাশরাফির কোনো আপডেট নেই, তবে কেন আমি আপডেট বলতেছি। মাশরাফি এমন একটা মানুষ যে বলবে খেলবে না, কিন্তু আমরা বিশ্বাস করি ও খেলবে। ও যতক্ষণ না পর্যন্ত মাঠে আসে, ততক্ষণ পর্যন্ত বলতে পারব না ও খেলছে কি না। কারণ ও এমন একটা ছেলে যখন তখন খেলে ফেলে। আমরা ধরে রাখছি মাশরাফি খেলবে। তাই আমিও আশাবাদী এ ব্যাপারে।’

সিলেট এবার নতুন করে কাউকে কোচিং স্টাফে যুক্ত করছে কি না এমন প্রশ্নে রাজিন বলেন, ‘কোচিং স্টাফে আমি রাসেল মুরাদ খান ও ডলার মাহমুদ আছে। নতুন করে কেউ আসবে কি না এখনও নিশ্চিত নয়। এটা এখন সম্পূর্ণ ম্যানেজমেন্টের বিষয়।’

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১ মার্চ। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে খেলবে মাশরাফির দল সিলেট। তবে সেখানে এই অভিজ্ঞ তারকা ক্রিকেটারকে তারা পাবে কি না সেটাই এখন দেখার বিষয়।

বিপিএলের ৯ আসরে সর্বোচ্চ পাঁচবার ফাইনাল খেলেছিলেন মাশরাফি। তারমধ্যে চারবারই চ্যাম্পিয়ন তার দল। সর্বশেষ আসরেও তিনি খেলেন সিলেটের জার্সিতে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক