ঝিমাই পুঞ্জিতে নিউ ইয়ার ওপেন কনসার্টে মঞ্চ মাতালো ‘ইউনিটি ব্যান্ড’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৫ PM

ঝিমাই পুঞ্জিতে নিউ ইয়ার ওপেন কনসার্টে মঞ্চ মাতালো ‘ইউনিটি ব্যান্ড’

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৪ ০৪:২৭:১৬ AM

ঝিমাই পুঞ্জিতে নিউ ইয়ার ওপেন কনসার্টে মঞ্চ মাতালো ‘ইউনিটি ব্যান্ড’

ঝিমাই পুঞ্জিতে নিউ ইয়ার ওপেন কনসার্টে মঞ্চ মাতালো ‘ইউনিটি ব্যান্ড’।


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জিতে Happy New Year ওপেন কনসার্ট মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধায় মঞ্চ মাতালো হবিগঞ্জের বাহুবল উপজেলার আলিয়াছড়া খাসিয়া পুঞ্জির 'ইউনিটি' ব্যান্ড। সন্ধা সাড়ে ৭ টায় ঝিমাই পুঞ্জির উন্মুক্ত প্রাঙ্গনে হাজারো সংগীত প্রেমী দর্শকের উপস্থিতিতে মৌলভীবাজারের তিনটি ও হবিগঞ্জ জেলার একটি সহ মোট চারটি ব্যান্ড দলের অংশ গ্রহণ করে। সন্ধা সাড়ে ৭ টায় নিউ ইয়ার ওপেন  কনসার্ট উদ্বোধন করেন ঝিমাই পুঞ্জির মান্রী রানা সুরং।

নগর বাউল জেমস ভক্ত খ্যাত শিল্পী, ইউনিটি ব্যান্ডের দলনেতা সুমন লামুরং এর কন্ঠে একে একে জেমস এর গান গেয়ে দর্শকদের মন মাতালো ইউনিটি ব্যান্ড। এরপর একে একে নিজের প্রতিভা জানান দিলো অন্য ব্যান্ডের শিল্পীরাও । 

আয়োজক কমিটির প্রধান ঝিমাই পুঞ্জির মান্রী রানা সুরং বলেন, আদিবাসী খাসিদের মধ্যে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছে কিন্ত সচরাচর ওরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে না, বাদ্যযন্ত্র সহ সবকিছুতেই তারা পারদর্শী প্রাতিষ্ঠানিক কোন প্রশিক্ষণ ছাড়াই। তিনি আরও বলেন, তাদের এ প্রতিভা সবার মাঝে ছড়িয়ে দিতে আজ আমরা এ হেপি নিউ ইয়ার কনসার্ট  এর আয়োজন করেছি । এতাই  প্রথম খাসি ব্যান্ড কনসার্ট। এরআগে কখনও অনেকগুলো ব্যান্ড নিয়ে কোন কনসার্ট হয়নি। এই দিক চিন্তা করে আমরা ব্যান্ড সংগীত ও ব্যান্ডদল গুলোর প্রসারের জন্য এই আয়োজন টুকু করেছি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর