ছবি : নিজস্ব
মৌলভীবাজারের কমলগঞ্জে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সরিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে স্কুলের বাহির থেকে পেট্রল ছুড়ে মারে স্কুলের দরজায়। এসময় দরজা ও জানালায় আগুন লাগার আগেই এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে। আগুন লাগার সাথে সাথে শতাধিক মানুষ জড়ো হতে থাকেন। তারা জানান, এখানে সিসি ক্যামেরা আছে দেখলে চিনা যাবে কারা এমন কাজ করেছে।
মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে তাদেরে সাথে আমি নিজে গিয়ে আগুন নিভিয়ে ফেলি। কারা আগুন লাগিয়েছে তা জানাযায়নি। এখানে অনেক মানুষসহ আইনশৃঙ্গলা বাহিনী আসছেন। সিসি ক্যামেরা চেক করে দেখা যাবে কে বা কারা এমন কাজ করেছে।
কমলগ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক জানান, আগুন লাগার খবর শুনে আমরা দ্রুত এসে পৌছাছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। সেখানে কেরোসিনের অস্থিত্ব রয়েছে। তবে কোনো কিছুর ক্ষতি হয়নি। তবে চেয়ারম্যান বললেন পেট্রোল দিয়ে আগুন লাগানোর চেষ্টা করেছে সেই জবাবে ওসি বলেন, না না কেরোসিন ব্যবহার করে কে বা কারা আগুনের চেষ্টা করেছে। আমার বাহিরের সিসি ক্যামেরা দেখতেছি। তবে অনেক কুয়াশা যার কারণে কিছু বুঝা সম্ভব হচ্ছেনা। তবে আমাদের তদন্ত চলছে।
এম সি




