মৌলভীবাজার ৪: টানা ৭ম বারের মতো বিপুল ভোটে বিজয়ী আ.লীগের আব্দুস শহিদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজার ৪: টানা ৭ম বারের মতো বিপুল ভোটে বিজয়ী আ.লীগের আব্দুস শহিদ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৮:৪০:৪২ পূর্বাহ্ন

মৌলভীবাজার ৪: টানা ৭ম বারের মতো বিপুল ভোটে বিজয়ী আ.লীগের আব্দুস শহিদ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা মার্কা নিয়ে টানা ৭ম বারের মতো বিজয়ী হয়েছেন তিনি। ৭ম বারের মতো বিজয়ী লাভের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমার এলাকার প্রিয় নেতাকর্মী ও জনগণের দোয়া-আশীর্বাদ এবং ভালোবাসা ও শুভ কামনার ফসল আওয়ামী লীগের এই মনোনয়ন।

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পেয়েছেন ২ লাখ ১২ হাজার ৪শ ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মনোনীত প্রার্থী আব্দুল মুহিত হাসানী মোমবাতি প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩শ ৯০। আরেক প্রার্থী বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন মিনার প্রতিক নিয়ে পেয়েছেন ৫০৬৮ ভোট।

উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ তার আগে টানা ছয়বার এই সংসদীয় আসনে নির্বাচিত হয়েছেন। তাঁর নির্বাচনী এলাকায় মানুষ শান্তিতে ও নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পেরেছেন। এলাকায় চাঁদাবাজদের কোনো দৌড়াত্ম ছিল না।

এ প্রসঙ্গে কমলগঞ্জ পৌর মেয়র ও যুবলীগের আহ্বায়ক মো. জুয়েল আহমেদ বলেন, তিনি তাঁর যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সাধারন মানুষজন কোনো চাঁদা বা হয়রানির শিকার হতে হয়নি। সব কর্মকাণ্ডে দুষ্টের দমন ও শিষ্টের লালন নীতির জন্য সাধারণ মানুষের ভালবাসায় আব্দুস শহীদ সিক্ত হয়েছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: