এবার ঢাকায় আসছেন দি মারিয়া
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ AM

এবার ঢাকায় আসছেন দি মারিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৪ ০৯:৫৭:০২ AM

এবার ঢাকায় আসছেন দি মারিয়া

আনহেল দি মারিয়া।


কিছুদিন আগেই বাংলাদেশ থেকে ঘুরে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ও ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনিয়ো। এবার ঢাকায় আসছেন আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের আরেক নায়ক আনহেল দি মারিয়া।

ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের বরাত দিয়ে সোমবার এই খবর প্রকাশ করেছে একাধীক গণমাধ্যম। শতদ্রুই এমি মার্তিনেস ও রোনালদিনিয়োকে ঢাকায় নিয়ে আসার বন্দোবস্ত করেছিলেন।

দি মারিয়ার বাংলাদেশে আসার ব্যাপারে একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শতদ্রু জানান, ‘গত বছরই কলকাতা ও ঢাকায় আসার কথা ছিল দি মারিয়ার। কিন্তু তার ক্লাব (পোর্তো) থেকে তিনি ছুটি না পাওয়ায় আর আসতে পারেননি। তবে এটা নিশ্চিত যে, ২০২৪ সালে মে মাসের শেষ দিকে অথবা জুনের শুরুর দিকে তিনি কলকাতা ও ঢাকা সফরে আসবেন।’

গত বছরের জুলাইয়ে মার্তিনেস এবং অক্টোবরে ব্রাজিলিয়ান গ্রেট রোনালদিনিয়ো ঢাকায় এসেছিলেন। তবে তারা এসেছিলেন খুব অল্প সময়ের জন্য। এছাড়াও বিভিন্ন কারণে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল আয়োজকদের। তবে দি মারিয়ার সফর আরও দীর্ঘ হবে বলে জানিয়েছেন শতদ্রু। এবার সবকিছু আরও গোছালোভাবে আয়োজন করার কথাও জানালেন তিনি।

‘দি মারিয়ার এবারের সফর অন্যদের থেকে কিছুটা দীর্ঘ হতে পারে। এবারের অনুষ্ঠানটা আরও সুন্দরভাবে করতে চাই আমরা। এবারের অনুষ্ঠানটা বড় জায়গায় অথবা স্টেডিয়ামেও আয়োজন করা হতে পারে।’

 ‘দি মারিয়ার আসতে এখনো চার থেকে পাঁচ মাস বাকি রয়েছে। বাংলাদেশে ডি মারিয়ার ব্যাপারে কারা পৃষ্ঠপোষকতা করবে তার সব কিছুই ঠিক করা হবে।’

তার গোলে ২০০৮ অলিম্পিকে সোনা জিতেছিল আর্জেন্টিনা। গত বছর তার গোলেই এক যুগের বেশি সময় পর কোপা আমেরিকার স্বাদ পায় দলটি। গত বছরের জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায়ও গোল করেছিলেন। আর সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন এই তারকা।

২০০৮ সালে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় দি মারিয়ার। দলটির হয়ে ১৩৬ ম্যাচ খেলে করেছেন ২৯টি গোল। তবে দি মারিয়াকে ফুটবলপ্রেমীরা মনে রাখবেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে গোল করার জন্য।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক