সিলেটে খেলে অনেকেই জিরো থেকে হিরো হয়েছে: রাজিন সালেহ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সিলেটে খেলে অনেকেই জিরো থেকে হিরো হয়েছে: রাজিন সালেহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০৭:১৯:২৭ পূর্বাহ্ন

সিলেটে খেলে অনেকেই জিরো থেকে হিরো হয়েছে: রাজিন সালেহ

সংবাদ সম্মেলনে রাজিন সালেহ।


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আর মাত্র ৩ দিন বাকি। এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। প্রতিটি দলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে। ব্যতিক্রম নয় সিলেটও। যদিও দলের সঙ্গে এখনও যোগ দেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তিনি বিপিএলের শুরুতে খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। কদিন আগেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবুও তাকে অধিনায়ক ধরে নিয়েই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে সিলেট। দলটির প্রধান কোচ রাজিন সালেহ জানিয়েছেন ২-১ দিনের মধ্যেই তারা সহ-অধিনায়ক নিয়েও সিদ্ধান্ত নেবেন।

এ প্রসঙ্গে রাজিন বলেন, 'এখনও পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। সহ-অধিনায়কের ব্যাপারটা নিয়ে আমরা এখনও সিদ্ধান্ত নেয়নি। কালকের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে নেব। বিদেশি প্লেয়ার যারা আছেন তারা কালকে অনুশীলনে যোগ দেবেন। রাতের মধ্যে বেশ কয়েকজন প্লেয়ার আসবে। দুজন প্লেয়ার আমাদের ম্যাচের দিন আসবে।'

সিলেটের হয়ে খেলেই গত বিপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন তাওহীদ হৃদয়। দলটির হয়ে ১৩ ম্যাচে ৪০৩ রান করেছিলেন তিনি। টুর্নামেন্ট জুড়ে ৩৬.৪৬ গড় এবং ১৪০.৪২ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন হৃদয়। টুর্নামেন্টে তার ঝুলিতে ছিল ৫টি হাফ সেঞ্চুরি।

এ ছাড়া গত বিপিএলেই ধারাবাহিকতা খুঁজে পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই জাতীয় দলেও রানের ফোয়ারা বইয়ে দিয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলের অধিনায়কত্বও পেয়েছেন তিনি। রাজিন মনে করেন এমন অনেক ক্রিকেটারই আছেন যারা সিলেটের হয়ে খেলে জিরো থেকে হিরো হয়েছেন।

হৃদয় এবার সিলেট থেকে পাড়ি জমিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। তার শূন্যতা পূরণ করতে হবে ইয়াসির আলী রাব্বিকে। রাজিনের বিশ্বাস ইয়াসির-মিঠুন আলীদেরও সামর্থ্য আছে বিপিএলে আলো ছড়িয়ে জাতীয় দলে ফেরারও সম্ভাবনা আছে তাদের।

সিলেটের এই কোচ বলেন, 'সিলেট দলে যারা খেলেছে অনেক প্লেয়ার ছিল যারা জিরো থেকে হিরো হয়েছে। তাওহীদ হৃদয় হিরো হয়ে বাংলাদেশ দলে গিয়েছে। আমাদের শান্ত ধারাবাহিক পারফরম্যান্স করছে। সে বাংলাদেশের অধিনায়ক হয়েছে। আমাদের কিছু জাতীয় দলের ক্রিকেটার আছে। ইয়াসির রাব্বি আছে, মিঠুন আলী আছে। আমাদের আশা থাকবে তারাও কামব্যাক করবে। বাংলাদেশ দলকেও প্রতিনিধিত্ব করবে।'

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক