রোহিতের ক্যারিয়ারসেরা ইনিংস, জুটিতে বিশ্বরেকর্ড
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

রোহিতের ক্যারিয়ারসেরা ইনিংস, জুটিতে বিশ্বরেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ১০:৩৫:১৯ পূর্বাহ্ন

রোহিতের ক্যারিয়ারসেরা ইনিংস, জুটিতে বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত


সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই সাজঘরে ফিরেছিলেন রানের খাতা খোলার আগে। রোহিত শর্মা ফর্মে ফিরলেন, সেটাও আবার ক্যারিয়ারসেরা ইনিংস আর বিশ্বরেকর্ড জুটি গড়ে।

বেঙ্গালুরুতে রোহিত আর রিঙ্কুর বিশ্বরেকর্ড জুটিতে ভর করে কঠিন বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে বিশাল পুঁজি গড়েছে ভারত। আফগানিস্তানের বিপক্ষে তারা দাঁড় করিয়েছে ৪ উইকেটে ২১২ রানের সংগ্রহ।

অথচ টস জিতে ব্যাট করতে নেমে ২২ রানেই ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল ভারত। সেখান থেকে রোহিত আর রিঙ্কুর ৯৫ বলে ১৯০ রানের জুটি। টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেটে এটিই বিশ্বরেকর্ড জুটি। সবমিলিয়ে এই ফরম্যাটে নবম সেরা জুটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত করেছেন তার পঞ্চম সেঞ্চুরি। ৬৯ বলে ১২১ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় অধিনায়ক। বিধ্বংসী এ ইনিংসে ১১টি চারের সঙ্গে তিনি হাঁকান ৮টি ছক্কা।

অপরপ্রান্তে রিঙ্কু সিংও কম যাননি। ৩৯ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে ২টি চারের সঙ্গে বাঁহাতি এই ব্যাটার হাঁকান ৬টি ছক্কা।

এর আগে ফরিদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। জশস্বী জ্যাসওয়েল (৪) আর বিরাট কোহলিকে (০) তিনি ফেরান একই ওভারে। ১ করে শিভাম দুবে হন ওমরজাইয়ের শিকার।

এরপর সঞ্জু স্যামসনকে (০) রানের খাতা খোলার আগে ফরিদ সাজঘরে ফেরালে ২২ রানে ৪ উইকেট হারিয়ে বসে ভারত। সেখান থেকে রোহিত আর রিঙ্কুর জুটি।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক