ম্যাচ বাই ম্যাচ ভালো করতে চায় সিলেট স্ট্রাইকার্স
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ AM

ম্যাচ বাই ম্যাচ ভালো করতে চায় সিলেট স্ট্রাইকার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৪ ০৫:৫৪:৩৪ AM

ম্যাচ বাই ম্যাচ ভালো করতে চায় সিলেট স্ট্রাইকার্স

সাংবাদিকদের মুখোমুখি মিঠুন।


শুক্রবার থেকে গড়াচ্ছে বিপিএলের দশম আসর। ম্যাচ বাই ম্যাচ ভালো করতে চায় সিলেট স্ট্রাইকার্স। ম্যাচের আগেরদিন অনুশীলন সেরে সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানিয়ে গেলেন এমনটা।

বিপিএলের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়বে সিলেট স্ট্রাইকার্স। আগেরদিন সকাল দশটায় মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরেছে সিলেট। অধিনায়ক মাশরাফী না থাকায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন। জানান পরিকল্পনা।

‘তিনটা সেশনে অনুশীলন করেছি। তার মধ্যে আমরা নিজেদের মধ্যে বোঝাপড়ার চেষ্টা করেছি, একটি দল হিসেবে যাতে নিজেদের মানিয়ে নিতে পারি। বিদেশী খেলোয়াড়রাও যোগ দিয়েছে। সবমিলিয়ে আমরা নিজেদের ব্যাল্যান্স টিম মানছি। দিনশেষে মাঠে যারা ভালো খেলবে তাদের পক্ষেই ফল যাবে।’

‘অবশ্য আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাচ্ছি। ভালো পরিকল্পনা করে প্রতিপক্ষকে প্রতিরোধ করতে পারি। সেটাই আমাদের লক্ষ্য।’

সিলেটের অনুশীলনে ছিলেন না অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার না থাকায় দলের বোঝাপড়ায় কোনো ঘাটতি থাকবে কিনা এমন প্রশ্নে মিঠুন বললেন, ‘আসলে আমরা জানি উনি আছেন। মাশরাফী ভাই শুধু এখন থেকেই এমন নয়। উনি সবসময়ই এরকম। উনি দলের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যান। কালকে যখন উনি মাঠে এসেছিলেন, অনুশীলন করেননি। ১৫ মিনিট মাঠে ছিলেন, দলের সঙ্গে ভালোভাবেই বন্ডিং তৈরি করে নিয়েছেন। আমরা সবাই জানি, মাশরাফী ভাই কেমন। উনার সাথে মানিয়ে নিতে কোনো খেলোয়াড়েরই সমস্যা হওয়ার কথা না।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক