একদিনের জন্য লিভারপুল কোচের পদ ছাড়তে চান ক্লপ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

একদিনের জন্য লিভারপুল কোচের পদ ছাড়তে চান ক্লপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৪ ১০:৫৯:২১ পূর্বাহ্ন

একদিনের জন্য লিভারপুল কোচের পদ ছাড়তে চান ক্লপ

ছবি: সংগৃহীত


নিজের চাকরিটা একদিনের জন্য ছেড়ে দিতে চান লিভারপুলের জার্মান কোচ ইউর্গেন ক্লপ। সেই একদিনের জন্য লিভারপুলের নতুন কোচ কে হবেন সেটাও ঠিক করাই আছে। অ্যানফিল্ডের বিখ্যাত বুট রুমে সেদিন বসবেন কিংবদন্তি সুইডিশ কোচ সেভেন গোরান এরিকসন। ২০০৬ বিশ্বকাপে যার অধীনে খেলেছিল ইংলিশ গোল্ডেন জেনারেশন।ল্যাম্পার্ড-জেরার্ড-বেকহ্যাম-রুনিদের নিয়ে গিয়েছিলেন শেষ ৮ পর্যন্ত।

 তিনি ক্যান্সারে আক্রান্ত। হয়তো আর একবছরের মত বাঁচবেন, এমনটাই ধারণা করেন তিনি। এমন সময়েই এরিকসন জানালে্‌ লিভারপুলের কোচ হওয়ার স্বপ্নের কথা, ‘আমার বাবা এখনো বেঁচে আছেন এবং তিনি লিভারপুল ফ্যান। আমিও লিভারপুল ফ্যান এবং সবসময়ই লিভারপুল ফ্যান ছিলাম। তাই আমি সবসময় লিভারপুলের ম্যানেজার হতে চেয়েছি এবং এটা কখনো সম্ভব না জানি। এরপরও আমি লিভারপুল ফ্যান।'

ক্যান্সার আক্রান্ত সাবেক এই ইংল্যান্ড ম্যানেজারের ইচ্ছার কথা জানতে পেরেছেন লিভারপুলের বর্তমান ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। তাৎক্ষণিকভাবে তাকে লিভারপুলে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি, ‘তাকে লিভারপুল আসার আমন্ত্রণ জানাচ্ছি। এবং সে যদি চায় তাহলে একদিনের জন্যে আমার অফিসে আমার চেয়ারে বসে সে লিভারপুলের ম্যানেজার হতে পারবে। সাইডলাইনে বসা হয়ত একটু কঠিন হবে।’

সুইডিশ কোচের সময় উপভোগ্য হবে বলেও আশা ক্লপের, ‘সে চাইলে এখানে ঘুরতে আসতে পারে এবং এখানে আসলে বেশ উপভোগ্য কিছু সময় কাটাতে পারবে এটা আমি নিশ্চিত।’ লিভারপুল নিয়ে কিংবদন্তি এই কোচের মন্তব্য মন ছুঁয়েছে ক্লপের, ‘তার সঙ্গে কখনো দেখা না হলেও আমি জানি তাকে। যখন আপনি এমন কিছু শুনবেন, তখন এটা অবশ্যই আপনার অন্তরকে স্পর্শ করে যাবে।’

৩০ বছরের ক্যারিয়ারে সেন গোরান এরিকসন ইংল্যান্ড ছাড়াও বেনফিকা, রোমা, লাজিও এবং ম্যানচেস্টার সিটির মত ক্লাবের কোচ ছিলেন। সাফল্যও পেয়েছেন বিস্তর। তবে নিজের প্রিয় ক্লাব লিভারপুলে কখনোই ম্যানেজার হননি তিনি। তার এই লিভারপুল প্রীতির কথাও সামনে এসেছে কদিন আগেই।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক