ম্যাচ হারের পর দুঃসংবাদ দিলেন সাকিব আল হাসান
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ AM

ম্যাচ হারের পর দুঃসংবাদ দিলেন সাকিব আল হাসান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৪ ১১:৪৬:১৫ AM

ম্যাচ হারের পর দুঃসংবাদ দিলেন সাকিব আল হাসান

ছবি: সংগৃহীত


গত ১৪ তারিখ চোখের রেটিনার সমস্যার জন্য ডাক্তার দেখাতে লন্ডনে গিয়েছিলেন সাকিব আল হাসান। সে সময় ডাক্তার তেমন কোনো সমস্যার কথা বলেননি। তাই ১৮ তারিখ রাতে দেশে ফেরেন সাকিব। তবে আজ আবারও তার চোখে সমস্যা দেখা দিয়েছে।

আজই বিপিএলের এবারের আসরে প্রথম ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। যেখানে ছিলেন সাকিবও। তবে ব্যাট হাতে করতে পেরেছেন কেবল ২ রান। যদিও বল হাতে ১৬ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। এরপর সাকিবের বিষয়ে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, এখনো চোখের সমস্যায় ভুগছেন সাকিব।

সোহান বলছিলেন, ‘দেখেন, সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় তিনি সেই জায়গা (চোখের সমস্যা) থেকে স্ট্রাগল করছেন শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে।’

সাকিবের চোখের সমস্যায় এবার তাকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বিসিবি। আগামীকাল দুপুর ১টার ফ্লাইটে দেশ ছাড়বেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এ কারণে মিস করতে পারেন বিপিএলের ঢাকা পর্ব। ঠিক কবে নাগাত মাঠে ফিরবেন তা এখনো জানা যায়নি।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক