সাকিব না থাকায় সিলেটের স্বস্তি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ AM

সাকিব না থাকায় সিলেটের স্বস্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৭:৪৫:১৩ AM

সাকিব না থাকায় সিলেটের স্বস্তি

ছবি : সংগৃহিত


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে আজ কোনো খেলা ছিল না। একদিন বিরতি দিয়ে আগামীকাল (সোমবার) আবার মাঠে গড়াবে বিপিএল। এর পরের দিন মঙ্গলবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ায় সিলেটের বিপক্ষে এই ম্যাচটি খেলতে পারবেন না রংপুরের অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রতিপক্ষ দলে সাকিবের মতো ক্রিকেটার না থাকায় নিজেদের জন্য স্বস্তি বলছেন সিলেটের উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসান, 'অবশ্যই, সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় না থাকলে আমাদের জন্য তো স্বস্তিরই।' তবে জাকির এত বললেন, 'আমাদের ভালো খেলতে হবে। যে দলই হোক, যে খেলোয়াড়ই হোক তার বিরুদ্ধে ভালো খেলতে হবে যদি জিততে হয় ম্যাচ।'

রংপুর সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে না পেলেও সিলেট পাচ্ছে পুরোপুরি ফিট না হওয়া তাদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

কোনো অনুশীলন ছাড়াই ৮ মাস পর মাঠে নামেন মাশরাফি। আজ অবশ্য নেটে ১৫ মিনিটের মতো ব্যাট করেছেন তিনি।

মাশরাফি দলে থাকলে ক্রিকেটাররা অনুপ্রেরণা পান বলে জানালেন জাকির, 'আসলে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে মাশরাফি ভাই মাঠে থাকাটা অনুপ্রেরণা বলতে পারেন আমাদের জন্য। কারণ, উনি থাকলে অনেক সিদ্ধান্তে অনেক সহজ হয়ে যায় আমার কাছে যেটা মনে হয়।ওইটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক