ক্ষমা চাইলেন রোনালদো
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ক্ষমা চাইলেন রোনালদো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৯:৪২:৪৫ পূর্বাহ্ন

ক্ষমা চাইলেন রোনালদো

ছবি: সংগৃহীত


সৌদি প্রো লিগের দল আল নাসেরের চায়নাতে দুটি ম্যাচ খেলার কথা ছিল। তবে পেশীর চোটে সে দুটি ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। এ ঘটনার জেরে ক্ষমা চেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ মহাতারকা। আনুষ্ঠানিক বিবৃতিতে তার ম্যাচ না খেলার বিষয়টি জানিয়েছে আল নাসের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আল নাসের জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ২৪ এবং ২৮ জানুয়ারি সাংহাই সিনহুয়া এবং ঝিজিয়াংয়ের বিপক্ষে আমাদের দুটি ম্যাচ ছিল। তবে তা বাতিল হয়েছে এবং পরবর্তী সময়ে এ ম্যাচের সময় জানিয়ে দেয়া হবে।’

‘শেনঝেনে আমরা চীনা ফুটবল সমর্থকদের জন্য বিশেষ করে রোনালদো সমর্থকদের ডাকে এসেছিলাম। সেটা বিবেচনায় সৌদি ও চীনের অটুট বন্ধন ঠিক রাখতে পরিকল্পিত এ সফর সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। শেনঝেন আমাদের সাদরে গ্রহণ করেছে এবং আমাদের অধিনায়ককে সম্মান দেখিয়েছে।’

‘আয়োজক এবং প্রোমোটারদের সাথে আলোচনায় শীঘ্রই নতুন সূচি ঠিক হবে। আমরা চীনা সমর্থকদের ভালোবাসি এবং শীঘ্রই তাদের সামনে খেলতে পারব বলে আশা করছি।’

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক