বিপিএলের ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়?
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ AM

বিপিএলের ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ১২:১৪:২৬ PM

বিপিএলের ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়?


প্রত্যাশার ডালপালা মেলে দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। চার ম্যাচডেতে হয়েছে ৮ ম্যাচ। অংশ নেওয়া ৭ দলের প্রত্যেকে খেলেছে অন্তত দুইটি করে ম্যাচ। চার ম্যাচডের পর শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে। অসাধারণ সৌন্দর্য্যের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত বিপিএলের উন্মাদনার জন্য। 

ঢাকা পর্বটা সবচেয়ে ভালো কেটেছে টুর্নামেন্টের ডার্ক হর্সদের। দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিংবা খুলনা টাইগার্স এবার আলোচনার টেবিলে খানিকটা পিছিয়েই ছিল। কিন্তু নিজেদের ম্যাচে ঠিকই আলো কেড়ে নিয়েছে অপেক্ষাকৃত তরুণ আর দেশীয় খেলোয়াড়ে ভরপুর দলগুলো। 

সবচেয়ে ভাল সময় কেটেছে খুলনা টাইগার্সের। দুই ম্যাচের দুই জয় নিয়ে এখন পর্যন্ত আসরের একমাত্র দল হিসেবে শতভাগ জয় তাদের। ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকেই সিলেটে যাচ্ছে তারা। এরপরেই আছে চট্টগ্রাম। মাঝে এক ম্যাচ হারলেও তারা শেষ ম্যাচে পেয়েছে দারুণ এক জয়। বন্দরনগরীর প্রতিনিধিরাও পেয়েছে ৪ পয়েন্ট। তবে রানরেটে খুলনার পেছনে থাকতে হচ্ছে তাদের। 

তিন নম্বর জায়গা দখলে নিয়েছে তারকায় ঠাসা রংপুর রাইডার্স। কর্পোরেট ফ্র্যাঞ্চাইজির দলটি প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও ধুঁকছিল। তবে বাবর আজমের ব্যাটে ভর করে জয় পেয়েছে তারা। উঠে এসেছে তালিকার তিনে। চার নম্বরে আছে দুর্দান্ত ঢাকা। কুমিল্লার বিপক্ষে চমক দেখিয়ে জয় পেলেও, চট্টগ্রামের কাছে হারতে হয়েছে তাদের। 

প্রথম ম্যাচে ঢাকার কাছে হারের পর জয় পেয়েছে কুমিল্লা। তারা আছে পাঁচে। আর প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচ হেরে ৬ষ্ঠ স্থানে আছে ফরচুন বরিশাল। আর একেবারে তলানিতে আছে পরের পর্বের আয়োজক সিলেট। স্ট্রাইকারসরা হেরেছে দুই ম্যাচেই। 

ঢাকা পর্বে দিনের ম্যাচে রান না উঠলেও রাতের ম্যাচে রান হয়েছে বিস্তর। সিলেট পর্বে পরিস্থিতি খানিক ভিন্ন হওয়ার প্রত্যাশা সকলের। সিলেটের স্পোর্টিং উইকেট বিপিএল কতখানি উপভোগ্য করতে পারে, সেটাই এখন প্রত্যাশা। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। আর শেষ হবে ৩ ফেব্রুয়ারি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক