যুব বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ AM

যুব বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০২:০১:০৫ AM

যুব বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় এশিয়ার চ্যাম্পিয়নরা। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) ব্লুমফন্টেইনে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে শুরুতে ব্যাটিং করবে টাইগার যুবারা। এই ম্যাচে জয় পেলে পরের পর্ব নিশ্চিত হবে টাইগার যুবাদের। তবে হারলেও যদি-কিন্তুর সমীকরণে টিকে থাকবে সুপার সিক্সের আশা।

'এ' গ্রুপে চার দলের মধ্যে ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে ভারত। ২ ম্যাচ খেলে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। ৩ ম্যাচ খেলে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে তিনে আছে আয়ারল্যান্ড। টেবিলের তলানিতে থাকা যুক্তরাষ্ট্র এখনো জয়ের দেখা পায়নি।

চার গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ ৩টি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্স পর্বে। সেখানে তারা খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ- আশিকুর রহমান শিবলী, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোঃ শিহাব জেমস, মাহফুজুর রহমান (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, মোঃ রাফি উজ্জামান রাফি, মোঃ ইকবাল হাসান ইমন, মারুফ মৃধা।

যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ একাদশ- প্রণব চেট্টিপালায়ম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, অমোঘ আরেপলি, পার্থ প্যাটেল, খুশ ভালালা, অরিন নাদকার্নি, অতেন্দ্র সুব্রামানিয়ান, আর্য গর্গ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক