হাইভোল্টেজ ম্যাচে সিলেটে আগে ব্যাট করছে খুলনা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ AM

হাইভোল্টেজ ম্যাচে সিলেটে আগে ব্যাট করছে খুলনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০২:৩৯:১৫ AM

হাইভোল্টেজ ম্যাচে সিলেটে আগে ব্যাট করছে খুলনা

হাইভোল্টেজ ম্যাচে সিলেটে আগে ব্যাট করছে খুলনা।


মাঘের শীতে উত্তাপ ছড়াতে বিপিএল পৌঁছেছে ঢাকা থেকে সিলেটে। হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সিলেট পর্ব। আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। জয়ের ধারা ধরে রাখাই দুই দলের চাওয়া।

শুক্রবার বেলা ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়াইয়ে নামে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। ইতোমধ্যে হয়েছে টস। টসে জিতে যেখানে খুলনাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

খুলনা ও রংপুর, উভয়ের জন্যেই আসরের তৃতীয় ম্যাচ এটি। প্রথম দুই ম্যাচে শতভাগ সফল খুলনা, জিতেছে দুটোতেই। তবে প্রথম ম্যাচে পা ফসকায় রংপুর। যদিও জয়ের দেখা পায় দ্বিতীয় ম্যাচে।

উভয়েই মাঠে নেমেছে নিজেদের সেরা শক্তি নিয়েই। টানা ভ্রমণ শেষে গতরাতেই দলের সাথে যোগ দিয়েছেন রংপুরের সাকিব আল হাসান। বাবর আজম আগের ম্যাচেই যোগ দেন দলে।

এদিকে খুলনাতে ভিড়েছেন দাসুন শানাকা, ওয়াসিম জুনিয়র ও মোহাম্মদ নাওয়াজ। এভিন লুইস, শাই হোপ আর ফাহিম আশরাফ তো আছেনই।

সুবাদে একাদশেও পরিবর্তন এসেছে। সাকিব আল হাসান এসেছেন হাসান মুরাদের বদলে। তবে খুলনা এনেছে তিন পরিবর্তন। শাই হোপ, ফাহিম আশরাফ ও ওশনে থমাসকে বিশ্রাম দিয়ে একাদশে নিয়েছে নাওয়াজ, শানাকা আর ওয়াসিমকে।

রংপুর রাইডার্স একাদশ : রনি তালুকদার, নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, শামিম পাটোয়ারী, শেখ মেহেদী, হাসান মাহমুদ, বাবর আজম, ব্রেন্ডন কিং, মোহাম্মদ নাবি, আজমতুল্লাহ ওমরজাই।

খুলনা টাইগার্স একাদশ : এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ নাওয়াজ, এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শানাকা, হাবিবুর রহমান, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, ওয়াসিম জুনিয়র।


জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক