অপেক্ষা - মেঘদূত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

অপেক্ষা - মেঘদূত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৩ ১১:৪৭:১০ পূর্বাহ্ন

অপেক্ষা - মেঘদূত

ছবি সংগৃহীত


আমার আর কিই বা করার ছিলো

এমন করে হারিয়ে যাওয়া ছাড়া,

এতো অবহেলা কত‌ই বা স‌ওয়া যায়

অপেক্ষাতে কেই বা দিলো সাড়া।

যদিও জানি, পারতো একজন‌ই

নিজের করে আগলে আমায় রাখতে,

সেই বা তেমন আমার হলো ক‌ই

পারলো না তো আমায় ভালোবাসতে।

সে ও কেমন মন গোছাতে ব্যস্ত

সবটাই শুধু নিজের মতো করে,

আমার কথা একটু তো ভাবা যেতো

একটুখানি আমার মতো করে।

জানি তেমন প্রয়োজন নেই আমার

হয়তো একটু মাঝে মধ্যে দরকার,

তবুও কেমন আমি শুধুই ভাবি

পাশাপাশি থাকি, হয়তো ডাকবে আবার।

এমনি করে দিন কেটেছে কতো

পেরিয়েছে তো কতো বছর মাস,

এমনি করেই তো একলা হয়ে থাকা

শুধু মনের মধ্যে একলা বসবাস।।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক