‘মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছুই না’
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ AM

‘মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছুই না’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ১২:৫৯:০৬ PM

‘মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছুই না’


মাস খানেক আগেও নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন মাশরাফি। বিপিএল শুরুর দিন কয়েক আগে যোগ দেন অনুশীলনে। তারপরও তার ফিটনেস নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। তবে সেই সীমাবদ্ধতা ছাড়িয়ে এখনও পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের সবগুলো ম্যাচেই খেলেছেন তিনি। তবে বল হাতে খুব ব্যর্থ তিনি। ফলে অনেকেই একাদশে তার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলছে।

কুমিল্লার বিপক্ষে হারের পর তিনি বলেন, 'মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না, আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা আগামী দশ বছর সার্ভিস দিবে, তাদের নিয়ে ভাবুন। মানুষ যা খায়, সেগুলো খাওয়ালে হবে না। বাংলাদেশ ক্রিকেট কীভাবে উন্নতি হবে, সেটা নিয়ে ভাবতে হবে। সেগুলোই মানুষকে জানাতে হবে।'

গতকাল কুমিল্লার বিপক্ষে দল হারলেও বল হাতে ছন্দে ছিলেন মাশরাফি। ৪ ওভার বল করে উইকেট না পেলেও তিনি খরচ করেন মাত্র ১৯ রান। সমালোচনার জবাবটা কী তিনি পারফরম্যান্সেই দিয়ে দিলেন?

এমন এক প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, '‌এগুলো নিয়ে চিন্তা করার সময় এখন নেই। গত দুই ম্যাচ বোলিংই করিনি বলতে গেলে। আমি যেহেতু খেলছি, এভাবেই খেলতে হবে। আলোচনা তো পারফরম্যান্স খারাপ করলে হবেই। আমার কাজ যেহেতু বোলিং করা, বোলিং খারাপ করলে মাথায় নিতে হয়।‌'

'পারফরম্যান্স ক্রিকেটারদের খারাপ হতেই পারে। বাইরের আলোচনায় তো আপনি কামব্যাক করতে পারবেন না। সব খেলোয়াড়ের ক্ষেত্রেই। সমালোচনা নিয়েই খেলতে হবে। এর জবাব কিছু নেই। দেয়াও যায় না।'-আরো যোগ করেন তিনি। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক