শিক্ষকদেরকে উপেক্ষা করে শিক্ষার উন্নয়ন সম্ভব নয় : চেয়ারম্যান ফারুক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫১ AM

শিক্ষকদেরকে উপেক্ষা করে শিক্ষার উন্নয়ন সম্ভব নয় : চেয়ারম্যান ফারুক

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৫:২৪:৫৩ AM

শিক্ষকদেরকে উপেক্ষা করে শিক্ষার উন্নয়ন সম্ভব নয় : চেয়ারম্যান ফারুক

শিক্ষকদের সম্মান-কে উপেক্ষা করে শিক্ষার উন্নয়ন সম্ভব নয় : চেয়ারম্যান ফারুক


গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, শিক্ষক শব্দটি যেমন মহান তেমনি শিক্ষকতা পেশাটাও মহান। জাতি গড়ার মূল কারিগর হিসেবে যাদের ভূমিকা থাকে সবার অগ্রগামী তারা হচ্ছে শিক্ষক সমাজ। প্রবাদে আছে– যে জাতি বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা ছাড়া কোন জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। একমাত্র শিক্ষাই পারে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শিক্ষা ছাড়া দেশের উন্নতি কামনা করা বোকামি ছাড়া কিছুই নয়। কিন্তু পরিতাপের সাথে বলতে হয় আমাদের দেশে শিক্ষকতা পেশাকে অনেকেই হেয় চোখে দেখে। তাই এই পেশাতে মেধাবীদের বিচরণ দেখা যায় না অথবা কম দেখা যায়। মেধা থাকা সত্ত্বেও উপযুক্ত সুযোগের অভাবে মেধাবীরা তাদের মেধার পরিচয় দেওয়ার সুযোগ পায় না অথবা তাদেরকে বঞ্চিত করা হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির গোয়াইনঘাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও নব যোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চেয়ারম্যান ফারুক বলেন, আমারও ইচ্ছা ছিল একজন ভালো শিক্ষক হয়ে সম্মানের আসনে অধিষ্ঠিত হবো কিন্তু পরিতাপের বিষয় ভাগ্যক্রমে হয়েছি আপনাদের জনপ্রতিনিধি। তবে আমার সেই আশা পূরন করেছে আমার মেয়ে।সে শিক্ষকতাকে পেশাকে গ্রহন করেছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপনাদের সর্বচ্চো সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন যা আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি।আপনারাও দায়িত্বশীল অবস্থান থেকে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গঠনে অগ্রণীভূমিকা রাখবেন।

শনিবার সকাল ১১ টায় ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ হল রুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির গোয়াইনঘাট উপজেলা শাখার বর্ণিল আয়োজনে সাধারণ সম্পাদক সামছুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদের যৌথ সঞ্চালনায় ও সভাপতি মো. আব্দুস শুকুরের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্ত। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ সিরাজ উদ্দিন, মো. নূরুল আমিন,মোঃ গিয়াস উদ্দিন, মো. সিরাজুল ইসলাম মামুন,মো. ফজলুল আলম,সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক মো. জিয়াউর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান শিবলু প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ গোলাপগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার দায়িত্বশীলবৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক হানিফ উদ্দীন এবং নব যোগদানকৃত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের অতিথি ও সহকর্মীবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী