পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৮:২৮:০৫ পূর্বাহ্ন

পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত


ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে টানা জয় ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টাইগ্রেসরা টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজ শুরু করেছিল। এবার সিরিজের আরেক দল পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৩৬ রানের পুঁজি গড়ার পর, পাকিস্তানকে তারা ১০০ রানে আটকে দিয়েছে। ফলে টানা দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৩৬ রানে।

আজ (শনিবার) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে স্বাগতিক বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ১৩৬ রান সংগ্রহ করে। যেখানে যুব টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এছাড়া আরবিন তানি ৩১, সুমাইয়া আক্তার সুবর্না ২৪ ও রাবেয়া খান ২৩ রান করেন।

জবাবে ব্যাট করা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ৩৯ রান আসে ওপেনার আয়মান ফাতিমার ব্যাটে। আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন। এছাড়া বলার মতো কেউ রান পাননি পাকিস্তানের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করেন আফিয়া আসিমা ইরা। এছাড়া রাবেয়া খান ও ফারিয়া আক্তার একটি করে শিকার ধরেন। ২৩ ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জাতীয় দলের স্পিনার রাবেয়া।

এর আগে বাংলাদেশের রানতাড়ায় শুরুতে দারুণ ব্যাট করেন পাকিস্তানের ওপেনাররা। বলতে গেলে পুরো ইনিংসে তারা দুজনই ভালো পারফর্ম করেছেন। ফাতিমা-সামিয়ার ৫১ রানের ওপেনিং জুটি ভাঙার পর আর কোনো জুটি গড়তে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে তোলে ১০০ রান।

প্রথম ইনিংসে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ওপেনার ইভা মাত্র ৬ রানে সাজঘরে ফিরলে ভাঙে ২৪ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেন ২৪ রান। তিনে নেমে তার সঙ্গে জুটি বাধা আরভিন তানিও দারুণ ব্যাটিং করেছেন। ৩ চারের সাহায্যে ৩০ বলে করেছেন ৩১ রান। শেষে ঝোড়ো ব্যাটিং করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেন রাবেয়া। পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন আনোশা নাসির। এছাড়া অধিনায়ক মাহনুর আফতাব ও মাহাম আনিস একটি করে উইকেট নেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক