একাকী অনুশীলনে সাকিব
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ AM

একাকী অনুশীলনে সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০১:২৬:৩৬ AM

একাকী অনুশীলনে সাকিব


চোখ নিয়ে বেশ ভোগান্তিতেই আছেন সাকিব আল হাসান। ভারত, লন্ডন, সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়েও কিছুতেই যেন কিছু হচ্ছে না টাইগার এই অলরাউন্ডারের। চোখের রেটিনার সমস্যার কারণে ব্যাট হাতে ভয়ানক স্ট্রাগল করতে দেখা যাচ্ছে সাকিবকে।

বিপিএল সিলেট পর্বের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন আটে, আর গতকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে তো নামেননি সাকিব। দলের ৯ উইকেট হারানোর পরেও ব্যাট করেননি তিনি। পরে অবশ্য ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে বাবর আজম জানিয়েছিলেন ঠিক আছেন সাকিব, পরবর্তী ম্যাচে রানে ফিরবেন সে।

একদিন না যেতেই আজ রোববার একক অনুশীলনে সাকিব। যদিও রংপুর রাইডার্সের অনুশীলন নেই আজ। তবে দলটির প্রধান কোচ সোহেল ইসলামকে নিয়ে ঠিকই অনুশীলনে এসেছেন সাকিব। সিলেটের আউটার স্টেডিয়ামে বেলা সাড়ে বারোটার কিছুক্ষণ আগে আসেন সাকিব।

এরপর ব্যাট প্যাড পরে অনুশীলনে নেমে পড়েন। এ সময় তাকে সবকিছু ব্রিফ করছিলেন কোচ সোহেল। এরপর থ্রোয়ারের করা বল নেটে খেলা অনুশীলন শুরু করেন সাকিব। এদিন সাকিবের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে রনি তালকুদারকেও।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক