বিধ্বংসী হার্টলির ৭ উইকেট, হারল ভারত
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ AM

বিধ্বংসী হার্টলির ৭ উইকেট, হারল ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৭:৫০:০৫ AM

বিধ্বংসী হার্টলির ৭ উইকেট, হারল ভারত

ছবি: সংগৃহীত


দুপুরে ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফের ৭ উইকেটের কাছে অবিশ্বাস্যভাবে হেরেছিল অস্ট্রেলিয়া। বিকেলে ঠিক একই কাজ করলেন ইংল্যান্ডের টম হার্টলি। হায়দরাবাদে এই ইংলিশ স্পিনারের বিধ্বংসী রূপ দেখলো ভারত। শামার জোসেফের মতোই ৭ উইকেট নিলেন তিনি।

জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টম হার্টলির ঘূর্ণিজালে জড়িয়ে রোহিত শর্মার দল অল‌আউট হলো ২০২ রানে। এখানেও অবিশ্বাস্যভাবে জিতে গেলো ইংল্যান্ড। গৌরবময় অনিশ্চয়তার ক্রিকেট এক‌ই দিনে স্বাক্ষী হলো আর‌ও দুটি রোমাঞ্চকর বিজয়ের।

হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ব্যাট করতে পাহাড়সম ৪২০ রান করে ভারত। ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৬৩ রান তুলতেই ৫ উইকেট নেই ইংল্যান্ডের। তখন মনে হয়েছিল ভারতকে হয়তো লড়াই করার মতো লক্ষ্যও দিতে পারবে না ইংল্যান্ড।

কিন্তু পিচে যে সেট হয়ে আছেন অলি পোপ! তিনি যেন ভারতীয় বোলারদের সামনে অপ্রতিরোধ্য দালান হয়ে দাঁড়ালেন। দেখে শুনে ব্যাট করেই যাচ্ছেন। তার ১৯৬ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে দ্বিতীয় ইনিংসে ৪২০ রান করে ইংল্যান্ড। এতে ভারতের সঙ্গে লড়াই করার মতো একটা পুুঁজি পায় সফরকারীরা।

২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হার্টলির ঘূর্ণিতে খেই হারিয়ে ফেলে ভারতীয় ব্যাটাররা। উদ্বোধনীতে ৪২ তুলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রোহিতের দল। ৩৫ বলে ১৫ রানে জসস্বি জয়সোয়ালকে আউট করে রোহিতের সঙ্গে করা উদ্বোধনী জুটি ভাঙেন হার্টলি। ৪২ রানে থাকতেই আরেক উইেকেট হারায় ভারত। হার্টলির দুই বল খেলে ডাক মেরে সাজঘরে ফেরত যান শুবমান গিল।

দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৮ বলে ৩৫ রান করেন রোহিত। এছাড়া ২৮ রান করে করেন শ্রীকার ভারত ও রবিচন্দ্রন অশ্বিন। ৪৮ বলে ২২ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল। অক্ষর প্যাটেল ১৭ আর ১৩ রান করন শ্রেয়াস আয়ার।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২৪৬ ও ৪২০ ( অলি পোপ ১৯৬, বেন ডাকেট ৪৭, বেন স্টোকস ও টম হার্টলি ৩৪ করে; জাসপ্রিত বুমরাহ ৪/৪১, রবিচন্দ্রন অশ্বিন ৩/১২৬)

ভারত: ৪৩৬ ও ২০২ (রোহিত শর্মা ৩৯, শ্রীকার ভারত ও রবিচন্দ্রন অশ্বিন ২৮ রান করে, কেএল রাহুল ২২; টম হার্টলি ৭/৬২, জ্যাক লিচ ১/৩৩)

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক