৭ গোলের ম্যাচে নরউইচকে হারিয়ে পঞ্চম রাউন্ডে লিভারপুল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ AM

৭ গোলের ম্যাচে নরউইচকে হারিয়ে পঞ্চম রাউন্ডে লিভারপুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০১:১৬:২৩ AM

৭ গোলের ম্যাচে নরউইচকে হারিয়ে পঞ্চম রাউন্ডে লিভারপুল

ছবি : নিজস্ব


তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। তবে নরউইচ সিটিও ফিরতে সময় নেয়নি। ২২ মিনিটে সমতায় ফেরার পর ২৮ মিনিটে আবারও পিছিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে নরউইচকে আর কোনো সুযোগই দেয়নি লিভারপুল। একের পর এক গোলে প্রতিপক্ষকে ভড়কে দিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।

রোববার (২৮ জানুয়ারি) এফএ কাপের কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে নরউইচ সিটিকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে উঠেছে ক্লপের দল।

ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে লিভারপুল। বল দখল, আক্রমণ থেকে শুরু করে সবকিছুতেই এগিয়ে ছিল ক্লপের শিষ্যরা। ফলাফলও এসেছে দ্রুত। ১৬ মিনিটে অল রেডদের এগিয়ে দেন কার্টিস জোনস। এগিয়ে যাওয়ার ৬ মিনিটের মধ্যেই লিড হারায় লিভারপুল। গ্যাব্রিয়েল সারার সহযোগিতায় গোল করে নরউইচকে সমতায় ফেরান বেন গিবসন।

তবে স্বস্তিটা বেশিক্ষণ ছিল না নরউইচের। ২৮ মিনিটে আবার এগিয়ে যায় লিভারপুল। এবার কনর ব্র্যাডলির পাস থেকে লিড এনে দেন ডারউইন নুনেজ। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিভারপুল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান দিয়েগো জোটা। ৬৩ মিনিটে ডোমিনিক সোবোলসযাইয়ের অ্যাসিস্ট থেকে গোল করে সেটাকে ৪-১ করেন ভার্জিল ফন ডাইক। ৬৯ মিনিটে বোরজা সাইঞ্জের গোলে ব্যবধান কমায় নরউইচ। তবে অতিরিক্ত সময়ে আবারও গোল হজম করে দলটি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক