কোম্পানীগঞ্জে ৬টি চোরাই গরুসহ গ্রেপ্তার ১
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ PM

কোম্পানীগঞ্জে ৬টি চোরাই গরুসহ গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৫:৪৩:০৫ AM

কোম্পানীগঞ্জে ৬টি চোরাই গরুসহ গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জে ৬টি চোরাই গরুসহ গ্রেপ্তার ১


সিলেটের কোম্পানীগঞ্জে ৬টি চোরাই গরুসহ এক যুবককে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার ০৯ জুন  রাতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের রায়পুর গ্রাম থেকে গরুসহ ওই যুবককে আটক করা হয়।

আটক আসামী সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাতলাকোনা গ্রামের ময়না মিয়ার ছেলে আলা উদ্দিন (৩০)।

পুলিশ জানায়, উত্তর রনিখাই ইউনিয়নের রায়পুর গ্রামের জনৈক কলিম উল্লাহর বসতঘরে ছয়টি চোরাই গরু রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে থানার উপ-পরিদর্শক জনার্দন তালুকদার ও উপ-পরিদর্শক শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত আলা উদ্দিন জানায়, সে ও তার সহযোগি কয়েকজন চোরাই  গরু বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে  রেখেছিল। এ ঘটনায় শনিবার কোম্পানীগঞ্জ থানায় পাঁচজনের নামোল্লেখ করে একটি মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২-৩ জনকে।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, চোরাই গরুসহ আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ