প্রথম জয়ের খোঁজে চট্টগ্রামের মুখোমুখি সিলেট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ AM

প্রথম জয়ের খোঁজে চট্টগ্রামের মুখোমুখি সিলেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০১:৫৪:০৭ AM

প্রথম জয়ের খোঁজে চট্টগ্রামের মুখোমুখি সিলেট

ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স।


আসরে তিন ম্যাচ খেলেও এখনো জয়ের মুখ দেখেনি সিলেট স্ট্রাইকার্স। প্রথম জয়ের খোঁজে মরিয়া দলটা আজ মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। যদিও তা সহজ হবে না, চার ম্যাচে তিন জয় পাওয়া বন্দরনগরীর দলটি এবারে যেকোনো দলের জন্যেই হমকি হয়ে দাঁড়িয়েছে।

বিপিএলের ১৩তম ম্যাচে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে সিলেট।

এ ম্যাচে অলরাউন্ডার বেন কাটিংকে একাদশের বাইরে রেখেছে সিলেট। অন্যদিকে গত ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জেতানো অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার এই ম্যাচে চট্টগ্রামের একাদশে নেই। তার জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার টম ব্রুস।

চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে চট্টগ্রাম। আর তিন ম্যাচ খেলে সবগুলোতেই হেরে টেবিলের তলানিতে আছে সিলেট।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (একাদশ): আভিশকা ফার্নান্দো, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস (উইকেটকিপার), সৈকত আলী, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান।

সিলেট স্ট্রাইকার্স (একাদশ): নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), রায়ান বার্ল, আরিফুল হক, জাকির হাসান, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, দুশান হেমন্ত, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক