সিলেটের শিবিরে হাহাকার, টানা চতুর্থ হার
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ AM

সিলেটের শিবিরে হাহাকার, টানা চতুর্থ হার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৫:১৫:৩৭ AM

সিলেটের শিবিরে হাহাকার, টানা চতুর্থ হার

সিলেটের টানা চতুর্থ হার। ছবি: মোবারক হোসেন পাপ্পু।


দুই শিবিরে দুই চিত্র। সিলেটের শিবিরে বলতে গেলে হাহাকার। অন্যদিকে চট্টগ্রাম শিবিরে উৎসবের আমেজ। টানা হার থেকে বের হওয়ার জন্য টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্ধারিত ২০ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে করে ১৩৭ রান। জবাবে ০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম।  

দ্বিতীয় ওভারে মোহাম্মদ মিঠুনের বিদায়ে শুরু হয় সিলেটের ইনিংস। একই ওভারের শেষ বলে উইকেট হারান নাজমুল হাসান শান্তও। দ্রুত দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন হ্যারি টেক্টর ও জাকির হাসান। ধীরগতির ব্যাটে তারা গড়েন ৫৭ রানের জুটি। একাদশ ওভারে ৩১ রান করে জাকির বিদায় নিলে ভাঙে এই জুটি।  

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি টেক্টরও। ৪২ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি। পঞ্চম উইকেটে ৩০ রানের জুটি গড়ে দলের সংগ্রহ ১৩৭ রানে নিয়ে আসেন রায়ার্ন বার্ল ও আরিফুল হক। বার্ল ৩৪ ও আরিফুল অপরাজিত থাকেন ১৭ রানে। চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন বিলাল খান।  

রান তাড়ায় খেলতে নেমে শুরুতেই গত ম্যাচে দারুণ ইনিংস খেলা আভিস্কা ফার্নান্দোকে হারায় চট্টগ্রাম। ১২ বলে ১৭ রান করেন লঙ্কান এই ব্যাটার। এরপর টম ব্রুসের সঙ্গে ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান তানজিদ। ৩৯ বলে ফিফটি পূর্ণ করে অবশ্য তিনি বিদায় নেন। বাকিটা শাহাদাৎ হোসাইনকে সঙ্গে নিয়ে সেরে ফেলেন ব্রুস।  

৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন ব্রুস। ১১ বলে ১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন শাহাদাৎ। সিলেটের হয়ে একটি করে উইকেট নেন হ্যারি টেক্টর ও তানজিম হাসান সাকিব।  

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক