‘অস্ট্রেলিয়াকে হারানো বিয়ে করার মতোই আনন্দের’
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ AM

‘অস্ট্রেলিয়াকে হারানো বিয়ে করার মতোই আনন্দের’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৭:৫৯:০৯ AM

‘অস্ট্রেলিয়াকে হারানো বিয়ে করার মতোই আনন্দের’

ছবি: সংগৃহীত


২৭ বছর পর গতকাল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই জয়টাও এসেছে আবার তরুণ একটা দলের হাত ধরে। গ্যাবায় ক্যারিবিয়ানদের এই মহাকাব্য লেখার সময় এবিসি রেডিওর ধারাভাষ্যে ছিলেন কার্ল হুপার। সেখান থেকেই নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডার।

শুধুই কি হুপার? এই জয়ে আবেগ ধরে রাখতে পারেননি ব্রায়ান লারাও। এই ক্যারিবিয়ান কিংবদন্তি আনন্দে কান্না করেছেন। ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকক্ষেই কাঁদতে দেখা যায় লারাকে। এই একটা জয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো পরিসংখ্যান দিয়ে বুঝানো সম্ভব না।

ধারাভাষ্যে লারা বলেছেন, ‘অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায় হারাতে ২৭ বছর। তরুণ, অনভিজ্ঞ, হিসাব থেকে বাদ দেওয়া—এই ওয়েস্ট ইন্ডিজ দল আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এক বিশাল দিন। এ দলের সবাইকে অভিনন্দন। কী দারুণ একটা উপলক্ষ!’ আর হুপার বলেছেন, ‘শেষ এমন মনে হয়েছিল আমার বিয়ের দিন!’

এ টেস্টে ধারাভাষ্যে ছিলেন আরেক সাবেক পেসার ইয়ান বিশপ। জয়ের পর তিনি বলেন, ‘সত্যিকারের একটা স্বপ্ন পূর্ণ হলো “জোসেফ দ্য ডেলিভারার” আর ওয়েস্ট ইন্ডিজের। কিংস্টন থেকে জর্জটাউন থেকে গায়ানা—সবখান থেকে অভিবাদন আসবে। এমন গল্পময় ক্যারিয়ারের মাত্র শুরু। তবে ইতিহাসে একে ছাড়িয়ে যাওয়ার মতো খুব বেশি (গল্প) নেই।’

‘এই তরুণ শামার জোসেফকে চোটগ্রস্ত ডান পা নিয়ে অন্যতম সাহসী ও মানসম্পন্ন একটি স্পেল বোলিং করার জন্য ধন্যবাদ। সব কৃতিত্ব তোমার এবং তোমার প্রিয়জনদের, ভাই; যা তুমি অর্জন করেছ এবং করতে চলেছ।’-আরো যোগ করেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক