‘আইপিএল না খেললে পাকিস্তানিদের ক্ষতি হবে না’
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ AM

‘আইপিএল না খেললে পাকিস্তানিদের ক্ষতি হবে না’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৮:৪৯:০৪ AM

‘আইপিএল না খেললে পাকিস্তানিদের ক্ষতি হবে না’

ছবি : সংগৃহিত


২০০৮ সাল থেকে পথচলা শুরু মেগা ইভেন্ট আইপিএলের। অন্যান্য দেশের ক্রিকেটারদের মতো সেবার অংশ নিয়েছিলো পাকিস্তানের ক্রিকেটাররাও। তবে রাজনৈতিক বৈরিতার প্রভাবে এরপর থেকে আইপিএলে আর দেখা যায়নি পাক ক্রিকেটারদের। 

খেলোয়াড়দের ‘এনওসি’ দেয়াও বন্ধ করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু প্রতিবারই আইপিএল মাঠে গড়ানোর আগে এ নিয়ে দুদেশে আলোচনা-সমালোচনার কমতি থাকে না। এবারও হয়নি ব্যতিক্রম। 

এবার মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ওপেনার আমির সোহেল। তিনি মনে করেন, আইপিএল খেলতে না পারায় তেমন কোনো ক্ষতি হচ্ছে না পাকিস্তানের ক্রিকেটারদের। আর দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জনপ্রিয়।

তিনি বলেন, আমার মনে হয় না, আইপিএলে না খেলার কোনো প্রভাব পাকিস্তানের ক্রিকেটারদের ওপর পড়বে। কারণ, পাকিস্তান সুপার লিগের মান বেশ ভালো। এছাড়া বিগ ব্যাশ, বিপিএলের মতো প্রতিযোগিতায় আমাদের ক্রিকেটাররা খেলে। সেখান থেকে অনেক অভিজ্ঞতাও তারা অর্জন করে। আর তাই শুধুমাত্র আইপিএল খেলে না বলে আমাদের ক্রিকেটাররা আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে থাকবে, এমনটা ভাবার কোনো কারণ নেই।

গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারা, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর নিউজিল্যান্ডের কাছেও টি-টোয়েন্টি সিরিজে হেরেছে পাকিস্তান। তাই ক্রিকেটারদের ওপর বেশ অসন্তুষ্টও আমির সোহেল। তার মতে, একাদশে বিশ্বমানের একজন ব্যাটার আর স্পিনার এলেই স্বরূপে ফিরবে দল।

আমির সোহেল বলেন, পাকিস্তানকে দুটো জায়গায় বদল করতে হবে। প্রথমত একজন ভালো স্পিনার দরকার। দ্বিতীয়ত ৫ বা ৬ নম্বরে একজন দক্ষ ব্যাটার দরকার। তাহলেই যেই সমস্যাগুলো হচ্ছে, তা মিটে যাবে।

চলতি বছরের জুনেই ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বাবরের পরিবর্তে পাকিস্তানের নেতৃত্বের ভার দেয়া হয়েছে শাহিন আফ্রিদির কাঁধে। এই তরুণের ওপর আপাতত ভরসা রাখছেন আমির। প্রত্যাশা, ছোট ফরম্যাটের বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে পাকিস্তান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক