হাই-ভোল্টেজ ম্যাচে কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে রংপুর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ AM

হাই-ভোল্টেজ ম্যাচে কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে রংপুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০১:২৬:৫৭ AM

হাই-ভোল্টেজ ম্যাচে কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে রংপুর


বিপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দেড়টায়।

শক্তিমত্তা কিংবা নামে ভারে দুই দলই একে অপরকে টেক্কা দিচ্ছে। যদিও বিগ বাজেটের দল দুটি হার দিয়ে এবারের আসর শুরু করেছিল। প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয়ে ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, কুমিল্লার মতো হেরে আসর শুরু করে রংপুরও। এখন পর্যন্ত দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে রাইডার্সরা। এবার তাদের সামনে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ।

রংপুর রাইডার্স একাদশ

বাবর আজম, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ

লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, জাকির আলি, খুশদিল শাহ, তানভির ইসলাম, আমের জামাল, রায়মন রেইফার, আলিস ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক