টস জিতে বোলিংয়ে সিলেট স্ট্রাইকার্স
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

টস জিতে বোলিংয়ে সিলেট স্ট্রাইকার্স

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০৭:৩২:৩৮ পূর্বাহ্ন

টস জিতে বোলিংয়ে সিলেট স্ট্রাইকার্স

ছবি : নিজস্ব


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

জয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ছন্দ হারিয়েছে বরিশাল। টানা তিন হারের তেঁতো স্বাদ পেয়েছে তামিম ইকবালের দল। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে ফরচুন বরিশাল।

অন্যদিকে টুর্নামেন্টে এখনো জয়ের মুখ দেখেনি মাশরাফির সিলেট। চার ম্যাচ খেলে জয়হীন বর্তমান রানার-আপরা। পয়েন্ট টেবিলের তলানীতে সিলেট স্ট্রাইকার্স। প্রথম জয়ের খোঁজে বরিশালের বিপক্ষে মাঠে নামছে তারা।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ রমরান, প্রীতম কুমার, দুনিথ ভেল্লালেগে, আকিফ জাভেদ, খলিল আহমেদ।

সিলেট স্ট্রাইকার্স: নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান, জাকির হাসান, রায়ান বার্ল, আরিফুল হক, সামিত প্যাটেল, বেনি হাওয়েল, নাঈম হাসান, মাশরাফি মর্তুজা, রিচার্ড এনগারাভা, রেজাউর রহমান রাজা।

 

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক