ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সিলেট স্ট্রাইকার্সের বেনি হাওয়েল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ AM

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সিলেট স্ট্রাইকার্সের বেনি হাওয়েল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০৩:৫২:৩০ AM

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সিলেট স্ট্রাইকার্সের বেনি হাওয়েল

অনুশীলনে বেনি হাওয়েল। ছবি : মোবারক হোসেন পাপ্পু


মাশরাফি বিন মর্তুজার নেতৃত্ব, ঘরের মাঠে গ্যালারিভরা দর্শক-সমর্থন, কোনোকিছুতেই কিছু হচ্ছে না সিলেট স্ট্রাইকার্সের। একের পর এক ম্যাচ হেরেই চলেছে তারা। বিপিএলের চলতি আসরে পেয়েছে টানা পঞ্চম ম্যাচে পরাজয়ের স্বাদ।

তবে এই পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বেনি হাওয়েল। সিলেটের ইংলিশ রিক্রুট মনে করেন, একটি জয়ই সবকিছু বদলে দিতে পারে।

ফরচুন বরিশালের বিপক্ষে হারের পর তিনি বলেন, ‘আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমরা অবশ্যই হতাশ। অবশ্যই টানা পাঁচ ম্যাচ হারতে চাইনি। কেউই তা চায় না। আমরা এখন ঘুরে দাঁড়াতে চাই। আমাদের শুধু পরিকল্পনাটা ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে হবে।’


টানা পাঁচ ম্যাচেই হার। গতবারের ফাইনালিস্ট সিলেটের কাছ থেকে এমন ব্যর্থতা আশা করেননি দর্শকরা। হাওয়েল বললেন, তারাও এমনটা আশা করেননি। তবে এখনও সব শেষ হয়ে যায়নি। সিলেটের নিভু নিভু প্রদীপে যেন আলো জ্বালানোর চেষ্টায় হাওয়েল।

তিনি বলেন, ‘আমরা অবশ্যই পাঁচ ম্যাচে পাঁচটি হারতে চাইনি। এটি আদর্শ কিছু নয়। তবে এখনও সব শেষ হয়ে যায়নি। বিভিন্ন ম্যাচে আমরা যেসব জিনিস ঠিক করছি, সেগুলো সব একই ম্যাচে করতে হবে আমাদের। আশা করি, পরের ম্যাচেই আমরা সেটি করতে পারব। সামনের কথাই এখন ভাবতে হবে।’

বিপিএলে সিলেটের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি। মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে মাশরাফির দল। ঢাকাও ভালো ছন্দে নেই। এই ম্যাচ দিয়ে ‘সোনার হরিণ’ জয়ের দেখা মিলতে পারে স্বাগতিকদের।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক