টয়লেটে বসে ফোন ব্যবহারে বাড়ছে কঠিন রোগের ঝুঁকি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ AM

টয়লেটে বসে ফোন ব্যবহারে বাড়ছে কঠিন রোগের ঝুঁকি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৪ ১২:০৩:৫৪ PM

টয়লেটে বসে ফোন ব্যবহারে বাড়ছে কঠিন রোগের ঝুঁকি

ছবি: সংগৃহীত


টয়লেটে বসে ফোন ব্যবহারের অভ্যাস আছে অনেকেরই। আর এ কারণে শৌচালয়ের কাজ যত দ্রুত সেরে বের হওয়ার কথা, তার চেয়ে অনেক বেশি সময় লেগে যায় হাতে ফোন থাকলে। আপনার এই অভ্যাস কঠিন সব রোগের কারণ হতে পারে। জেনে নিন কী কী সমস্যা হতে পারে-

ঘাড় ও শিরদাঁড়ার ক্ষতি হয়

শৌচালয়ে ফোন নিয়ে যাচ্ছেন মানেই মনোযোগ ফোনের উপরেই পড়ছে। ঘাড় ঝুঁকিয়ে ফোনের দিকে টানা তাকিয়ে থাকার ফলে ঘাড় ও শিরদাঁড়ার ক্ষতি হয়।

ব্যাকটেরিয়া-ছত্রাকের সংক্রমণ বাড়ে

শৌচালয়ে নানা ধরনের জীবাণু থাকে। সালমোনেলাসহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক টয়লেটের আর্দ্র পরিবেশে বংশবিস্তার করে।

তার মধ্যে মোবাইল ফোন নিয়ে ঢুকলে সেই সব জীবাণু অতিসক্রিয় হয়ে ফোনেও নিজেদের বংশবিস্তার করে। ওই ফোন ব্যবহার করলে নানা ধরনের সংক্রমণ বাড়িয়ে দেয়।

ডায়রিয়া-বমি

শৌচালয়ে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস শরীরের স্বাভাবিক আভ্যন্তরীণ ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটায়। এর ফলে পেটে নানা রকম সমস্যা দেখা দিতে শুরু করে। পেট খারাপ, ডায়রিয়া ও বমির মতো সমস্যা হতে পারে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী