বিপিএলের বিরতিতে ফুটবল মাঠে সাকিব
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ AM

বিপিএলের বিরতিতে ফুটবল মাঠে সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৪ ১২:২৪:০৮ PM

বিপিএলের বিরতিতে ফুটবল মাঠে সাকিব

ছবি: সংগৃহীত


সাকিব আল হাসান– চরিত্রটা বড়ই অদ্ভুত। কখন কোথায় থাকেন বলা মুশকিল। গতকাল সিলেটে তিনি বিপিএলের ম্যাচ খেলেছেন। এরপর উড়াল দিয়েছেন ঢাকায়। সেখান থেকে আজ (বুধবার) পা ফেলেছেন নিজ এলাকা মাগুরাতে। তিনি যে এখন নিজ এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য। এদিন বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামের মাঠে সাকিব ফুটবলও খেলেছেন।

টাইগার অধিনায়কের মাঠপ্রীতি যেন সবখানেই। ফলে নিজ এলাকায় পৌঁছেও মাঠে নামতে ভুললেন না রংপুর রাইডার্সের এই ক্রিকেটার। তারা মাঠে উপস্থিত হওয়ার খবরে ভক্তদের আনাগোনাও বাড়তে থাকে। যেখানে ফুটবল খেলা শেষে ভক্তদের অটোগ্রাফও দিয়েছেন সাকিব। ছবি তোলারও ব্যক্তিগত সব আবদারও মিটিয়েছেন।

বিপিএলের সিলেট পর্বে আজ ও আগামীকাল (বৃহস্পতিবার) কোনো খেলা নেই। সাকিবের দল রংপুরের ম্যাচ আছে শুক্রবার। আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে দলটি সেদিন মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইগার্সের।

এদিকে, সাকিব বিপিএলের ম্যাচগুলোতে খেললেও, চোখের সমস্যার কারণে কেবল বোলিং ভূমিকায় দেখা মিলছে তার। বেশ কয়েক ম্যাচে তিনি ব্যাটিংয়ে নামছেন না। বিপিএলের শেষদিকে তাকে পুরোদমে ব্যাটিংয়ে দেখা যাবে বলে আশা রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের, ‘উনি দলের সঙ্গে অনুশীলন করছেন। ইভেনচুয়ালি অফ-ডেতেও অনুশীলন করছেন। ওই ব্যাটিং থেকে যে আত্মবিশ্বাসটা রয়েছে এবং চোখের যে সমস্যাটা আছে– আমার কাছে মনে হয়, এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরোদমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পাব।’

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক