নতুন ক্রিকেটারকে যুক্ত করল সিলেট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ AM

নতুন ক্রিকেটারকে যুক্ত করল সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০২:৩০:৪৯ AM

নতুন ক্রিকেটারকে যুক্ত করল সিলেট


বিপিএল শুরুর আগে প্লেয়ার্স ড্রাফট বা সরাসরি চুক্তি থেকে কোনো দলে সুযোগ পাননি সানজামুল ইসলাম। বিপিএল শুরু হয়ে গেলেও ছিলেন দর্শকের ভূমিকায়। তবে এবার কপাল খুলেছে রাজশাহীর এই স্পিনারের। আসরের বাকি ম্যাচগুলোর জন্য সিলেট স্ট্রাইকার্স দলে যুক্ত হয়েছেস ৩৪ বছর বয়সী এই স্পিনার।

আজ বৃৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। সানজামুলকে মূলত নেওয়া হয়েছে বদলি ক্রিকেটার হিসেবে। জাওয়াদ আহমেদ রোয়েন ছিলেন সিলেট দলে। তবে সিলেটের হোম ভেন্যুতে অনুশীলনের সময় গ্রোইন স্ট্রেইনের ইঞ্জুরিতে পড়েন জাওয়াদ। এতে করে কোনো ম্যাচ না খেলেই ছিটকে যান টুর্নামেন্ট থেকে।

ফলে তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে সানজামুলকে। সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ইতোমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন।

চলতি বিপিএলে এখন পর্যন্ত নাজুক সময়ই পার করছে সিলেট স্ট্রাইকার্স। পাঁচ ম্যাচ খেলে ফেললেও টুর্নামেন্টের একমাত্র জয়হীন দল তারা। দলের মূল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এরইমাঝে জাতীয় সংসদের হুইপ পদে যোগ দিতে সিলেটের ক্যাম্প ছেড়েছেন। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক ব্যস্ততা শেষ হলে আবার দলের সঙ্গে যোগ দেবেন মাশরাফি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক