ভেনেজুয়েলার মুখোমুখি হতে ভোরে মাঠে নামছে ব্রাজিল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ AM

ভেনেজুয়েলার মুখোমুখি হতে ভোরে মাঠে নামছে ব্রাজিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০৭:৫৫:৪৪ AM

ভেনেজুয়েলার মুখোমুখি হতে ভোরে মাঠে নামছে ব্রাজিল

ছবি: সংগৃহীত


টানা তিন জয়ের সুবাদে ইতোমধ্যে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। প্যারিস অলিম্পিকের কনমেবল অঞ্চলের বাছাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে এবার স্বাগতিক ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে জুনিয়র সেলেসাওরা।  আগামীকাল (শুক্রবার) এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে ব্রাজিল ও ভেনেজুয়েলার ম্যাচটি অনুষ্ঠিত হবে ভোর ৫টায়।

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে ব্রাজিল। যে জন্য কালকের ম্যাচটি তাদের জন্য একপ্রকার নিয়মরক্ষার। অন্যদিকে, ভেনেজুয়েলার জন্য ম্যাচটি বাঁচা-মরার। চূড়ান্ত পর্বের টিকিট পেতে চাইলে তাদের জিততেই হবে। ৩ ম্যাচে তাদের আছে ৫ পয়েন্ট। আগামী ম্যাচে জিতলে স্বাগতিকদের পয়েন্ট হবে ৮। এ ছাড়া ৪ ম্যাচ থেকে ইকুয়েডর পেয়েছে ৭ পয়েন্ট। তাদের আর ম্যাচ বাকি নেই।

অলিম্পিক বাছাইয়ের নিয়ম অনুযায়ী, ‘এ’ ও ‘বি’—এই দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে। এ গ্রুপের সেরা হয়ে চূড়ান্ত পর্বে পা রেখেছে ব্রাজিল। এ ছাড়া বি গ্রুপে থাকা আর্জেন্টিনা ও প্যারাগুয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে হারায় ব্রাজিল। ওই ম্যাচে একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদের বিস্ময়বালক এন্দরিক ফিলিপে। কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়েও গোল করেন তিনি। এরপর ইকুয়েডরের বিপক্ষে তারা জয় পায় ২-১ গোলে।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক