ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ AM

ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৪ ১২:৪৪:৩৭ PM

ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস ভাগ্যে জয় হয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের। তারা শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা দুপুর ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।

এর আগে গ্রুপ পর্বের দেখায় শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন রাবেয়া। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ একাদশ-

সুমাইয়া আক্তার স্বর্ণা, আফিয়া আসমিয়া ইরা, আনিশা আক্তার সুবা, আরবিন তানি, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল মাওয়া, ইভা, নিশিতা আক্তার নিশি, রাবেয়া, উন্নতি আক্তার।

শ্রীলঙ্কা নারী অনূর্ধ্ব-১৯ একাদশ-

মানদি দুলানশা, আশানি কৌশালা, দেভিমি ভিহাঙ্গা, নেতমি পর্না, রাশমি নিতারাঞ্জলি, রাশমিকা শ্রীবান্দি, রিশমি সানজানা, সাশিনি গিমহানি, সুমুদু নিসানসালা, ভিশমি গুনারত্নে, ইয়শান্তি নিমান্তিকা। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক