দুর্দান্ত ঢাকাকে হারিয়ে নিজেদের মাঠে সিলেটের প্রথম জয়
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ AM

দুর্দান্ত ঢাকাকে হারিয়ে নিজেদের মাঠে সিলেটের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৬:৪৯:০২ AM

দুর্দান্ত ঢাকাকে হারিয়ে নিজেদের মাঠে সিলেটের প্রথম জয়

নিজেদের মাঠে সিলেটের প্রথম জয়। ছবি: মোবারক হোসেন পাপ্পু


মাশরাফীর নেতৃত্বে প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের ষষ্ঠ ম্যাচে মাশরাফীর পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিথুন। তাঁর নেতৃত্বে নিজেদের মাঠে জয়ের দেখা পেয়েছে সিলেট। দুর্দান্ত ঢাকাকে ১৫ রানের হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ঢাকাকে ১৪৩ রানের লক্ষ্য দেয় সিলেট স্ট্রাইকার্স। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পারে ঢাকা। এতে ১৫ রানের জয় পায় সিলেট স্ট্রাইকার্স।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দুর্দান্ত ঢাকা। ইনিংসে দ্বিতীয় ওভারে রিচার্ড এনগাভারার বলে বোল্ড আউট হন নাঈম শেখ। ৬ বলে ২ রান করেন এই বাঁহাতি ওপেনার। এরপর ৯ বলে ১৩ রান করে এনগাভারার দ্বিতীয় শিকার হন সাইম আইয়ুব। লেগ বিফোরে কাঁটা পড়েন এই পাকিস্তানি ব্যাটার।

সাইফ হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অ্যালেক্স রোস। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। ১৯ বলে ১৭ রান করে সাইফ রান আউট হলে, ১৮ বলে ২০ রান করে রাজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন অজি ব্যাটার রোস। ৯ বলে চার রান করে ইরফান শুক্কুর।

সপ্তম উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হাসান সৈকতকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন গুলবাদিন নাইব। তবে পিচে থিতু হতে পারেননি সৈকত। ১৪ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার।

গুলবাদিন নাইব ১৮ বলে ১২ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে রাজধানীর দলটি। এরপর আরাফাত সানি (২) ও শরিফুল ইসলাম (৫) আউট হলেও ব্যাট চালাতে থাকেন তাসকিন আহমেদ। শেষ ওভারের চার বলে তাসকিন ১৫ রান তুললেও হার এড়াতে পারে ঢাকা।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পারে তারা। এতে ১৫ রানের জয় পায় সিলেট স্ট্রাইকার্স। ১১ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন তাসকিন আহমেদ। ৬ বলে ৭ রান করে উসমান কাদিরও।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন রিচার্ড এনগারাভা। দুই উইকেট শিকার করেন রেজাউর রহমান রাজা। এ ছাড়াও নাইম হাসান ও বেনি হাওয়েল একটি করে উইকেট নেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক