‘ফিট না হলে ক্রিকেটই ছেড়ে দেবে সাকিব’
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ AM

‘ফিট না হলে ক্রিকেটই ছেড়ে দেবে সাকিব’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ১১:০০:৪৫ AM

‘ফিট না হলে ক্রিকেটই ছেড়ে দেবে সাকিব’


চোখের সমস্যার কারণে গেল মাস খানেক ধরেই বেশ ভুগছেন সাকিব আল হাসান। একাধিক দেশে ডাক্তার দেখিয়েও পরিপূর্ণ সমাধান পাচ্ছেন না এই অলরাউন্ডার। চোখের সমস্যার প্রভাব পড়েছে তার ব্যাটিংয়ে। বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ তিনি।

সাকিব যদি আগের মতো ফিট না হতে পারেন তাহলে ক্রিকেটই ছেড়ে দেবেন এমনটাই মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর পর কুমিল্লার হয়ে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। সাকিব প্রসঙ্গে তিনি বলেন, 'যদি সে না ফিরতে পারে তাহলে ক্রিকেটই খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি।'

দিন চারেক আগে সাকিবের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সালাউদ্দিন। সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী আমাদের সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না।'

কয়কেও দিন আগেই সাকিবের ফিটনেস নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছিলেন, 'উনি দলের সঙ্গে অনুশীলন করছেন। অনুশীলন করছে নিজে নিজেওন। ইভেনচুয়ালি অফ-ডেতেও অনুশীলন করছেন। ওই ব্যাটিং থেকে যে আত্মবিশ্বাসটা রয়েছে এবং চোখের যে সমস্যাটা আছে– আমার কাছে মনে হয়, এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরোদমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পাব।'

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক