খারাপ সময়ে সবই খারাপ যায় : সাকিব
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ AM

খারাপ সময়ে সবই খারাপ যায় : সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৪ ১১:৩০:১০ AM

খারাপ সময়ে সবই খারাপ যায় : সাকিব


চলমান বিপিএলের শেষ কয়েক ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটিং না করা নিয়ে অনেক আলোচনা শোনা যায়। ব্যাট হাতে তাকে ফর্মহীন বললেও চোখের সমস্যায় যে তিনি ঠিকঠাক ব্যাটেই নামছেন না। সবশেষ গতকাল (শনিবার) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি নেমেছিলেনও রংপুর রাইডার্সের হয়ে। তবে অভিজ্ঞতা সুখকর হয়নি, ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে। যা নিয়ে পরে ম্যাচ শেষে কথা বলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

কিছুদিন আগে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান সংবাদ সম্মেলনে সাকিবকেই পাঠানোর কথা জানিয়েছিলেন। সেটাই হলো গতকাল। যেখানে বেশ আমোদী সাকিবকেই দেখা গেল। তবে কি অধিনায়ক সোহানের অনুরোধেই এসেছেন? জবাবে মজার ছলেই সাকিব বলেন, ‘অনুরোধ করেনি, অর্ডার দিয়েছে। অধিনায়ক অর্ডার দিয়েছে, চলে এসেছি।’

ব্যাট হাতে কবে সাকিব ঠিকঠাক মাঠে ফিরবেন, তা এখনও অজানা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট হাতে উন্নতি হবে বলে বিশ্বাস সাকিবের, ‘এটা (ফেরার বিষয়ে) তো বলা মুশকিল। যত রান করব, তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ না করছি ততক্ষণ অবধি ওই ছন্দও আসবে না, কমফোর্ট জোনটাও থাকবে না এটা খুব স্বাভাবিক।’

দলের দুই উইকেট হারানোর পর খেলতে নেমে, সাকিব প্রথম বলেই আউট হয়ে গেছেন এলবিডব্লিউর ফাঁদে পড়ে। বিপদ সামলাতে এসে আরও বিপন্ন করে দিয়ে গেলেন দলকে। এ নিয়ে সাকিব বলেন, ‘বুঝলাম যে খারাপ সময়ে সবই খারাপ যায়।’

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটিতে সাকিব রান পেলেও, বল হাতে ঠিকই নিজের কাজটা করে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ১৮ রানে ২ উইকেট নেন তিনি। এর আগে শুরুতে ব্যাট করা রংপুর বাবর আজম (৪৭) ও নুরুল হাসান সোহানের (৪৬) ব্যাটে ১৬২ রানের পুঁজি পায়। লক্ষ্য তাড়ায় দারুণ ব্যাটিং বিপর্যয় দেখিয়েছে সিলেট। নাজমুল শান্ত ও মোহাম্মদ মিঠুনদের ব্যর্থতায় তারা মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায়।

এ নিয়ে নিজেদের সপ্তম ম্যাচে ষষ্ঠ হার নিশ্চিত করল সিলেট, বিপরীতে ষষ্ঠ ম্যাচে চতুর্থ জয় নিয়ে টেবিলের শীর্ষে ওঠে গেছে রংপুর।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক