দেশে পৌঁছেছে বাংলাদেশের যুবা ক্রিকেটাররা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ AM

দেশে পৌঁছেছে বাংলাদেশের যুবা ক্রিকেটাররা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৬:৪০:৪০ AM

দেশে পৌঁছেছে বাংলাদেশের যুবা ক্রিকেটাররা


বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে দক্ষিণ আফ্রিকা গিয়েছিল বাংলাদেশ দল। এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবেই খেলতে নেমেছিল টাইগার যুবারা। তবে সেই লক্ষ্যে ভাটা পড়েছে সুপার সিক্স থেকেই। আইসিসির জটিল নিয়মের মারপ্যাঁচের পরেও সেমিতে যাওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু, পাকিস্তানের বিপক্ষে ৫ রানের পরাজয়ের ফলে যুব বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।

ব্যর্থ মিশন শেষ করে আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে টাইগার যুবারা।

যে প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গিয়েছিল, তার কিছুই পূরণ করা হয়নি বাংলাদেশের। নিজেদের বড় দুই ম্যাচেই হেরে বসেছে যুবা টাইগাররা। গ্রুপপর্বে তারা ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারার পর জয় পেয়েছিল অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে। 

সুপার সিক্সে ম্যাচ ছিল নেপাল এবং পাকিস্তানের বিপক্ষে। নেপালের বিপক্ষে জয়ের পর পাকিস্তান ম্যাচেও জয়ের কক্ষপথেই ছিল স্টুয়ার্ট ল শিষ্যরা। ১৫৬ রানের লক্ষ্য স্পর্শ করতে সময় ছিল ৩৮.১ ওভার পর্যন্ত। কিন্তু চাপের মুখে ১৫০ রানেই অলআউট হয় বাংলাদেশ। ৫ রানের হারে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক