একই মঞ্চে সাকিব-তামিম
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ AM

একই মঞ্চে সাকিব-তামিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৮:৫১:১৬ AM

একই মঞ্চে সাকিব-তামিম


মেহেদী হাসান মিরাজ এবং ইমরুল কায়েসের ডাকে একই মঞ্চে উপস্থিত হয়েছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আজ মিরাজ-কায়েসের ব্যাট কোম্পানি এমকেএসের উদ্বোধোনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব-তামিম। যদিও অনুষ্ঠানে দুজন বসেছেন বেশ খানিকটা দূরত্ব নিয়ে। 

সম্প্রতি আইসিসির কাছ থেকে অনুমোদন পেয়েছে ইমরুল কায়েস এবং মেহেদি হাসান মিরাজের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস। চলতি বছর যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের স্পন্সরও ছিল এই প্রতিষ্ঠান। আজ আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করতে হাজির হয়েছেন তারকা ক্রিকেটাররা। সঙ্গে আছেন ক্রিকেট বোর্ডের সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। 

শুরুতে তামিম স্টেজে উঠে এমকেএস ব্যাট সম্পর্কে ভালো দিক তুলে ধরেন। এরপর জানান সতীর্থদের প্রতি শুভকামনা। পরে একে একে খালেদ মাহমুদ সুজন, জালাল ইউনুস, মাহমুদউল্লাহ রিয়াদ স্টেজে উঠে শুভকামনা জানান। এক পর্যায়ে সাকিবও শুভকামনা জানান।

আর এই অনুষ্ঠানে যোগ দেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তার আগে ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা ব্যাট হাতে স্টেজে শ্যাডো করেন। এছাড়া উপস্থিত আছেন জাতীয় দলের আরো অনেক ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স সদস্য মোহাম্মদ রিজওয়ানও উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক