ভুটানকে এক হালি গোল দিলো বাংলাদেশ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ AM

ভুটানকে এক হালি গোল দিলো বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ১১:০৪:৫০ AM

ভুটানকে এক হালি গোল দিলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত


সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের ফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ নিয়ম রক্ষার ম্যাচে ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। চার দলের টুর্নামেন্টে বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকেই ফাইনাল খেলবে। ৮ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

ফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশ এই ম্যাচে নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে। দ্বিতীয় সারির দল নামালেও ম্যাচ জিততে কষ্ট হয়নি বাংলাদেশের। দুই অর্ধে দু’টি করে গোল করেছে তারা। পক্ষান্তরে বাংলাদেশের অর্ধে তেমন আক্রমণ করতে পারেনি পাহাড়ী দেশটি।

ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। বক্সের জটলার মধ্যে নুসরাত জাহান মিতু বল প্লেসিং করে জালে জড়ান। ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ঐশী। মিতুর কর্নারে ঐশী হেডে গোল করেন।

বিরতির পর ভুটান ম্যাচে সমতা আনার বৃথা চেষ্টা করেছে। উল্টো বাংলাদেশ ব্যবধান আরো দ্বিগুণ করেছে। ৫৭ মিনিটে তৃতীয় গোল পায় বাংলাদেশ। ঐশীর পাসে বক্সে দাড়ানো কৃষ্ণা রানী বলের দিক পরিবর্তন করে গোল করেন।গোলরক্ষক খানিকটা বোকাই বনে যান বাংলাদেশের ফুটবলারের চাতুর্যতায়। ৬ মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন ঐশী। ভূটানের গোলরক্ষক-ডিফেন্ডারদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ঐশী বল পেয়ে গোল করেন।

ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়রা খানিকটা মেজাজ হারিয়েছিলেন। হাল্কা ধাক্কাধাক্কি হলেও বড় অপ্রীতিকর কিছু ঘটেনি। টানা তিন ম্যাচ হেরে ভূটান শূন্য হাতেই দেশে ফিরছে।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক